Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১৪, ২০২৬

ছেলেকে ডাকতে পারছেন না, অমি গুরুতর অসুস্থ

ছেলেকে ডাকতে পারছেন না, অমি গুরুতর অসুস্থ
কাজল আরেফিন অমি, ছবি: সংগৃহীত

বেঁচে থাকাটা কত কঠিন এখন টের পাচ্ছি: অমি

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ  হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  গুরুতর অসুস্থ অমি বর্তমানে কথা বলতে পারছেন না।  শারীরিক জটিলতার কারণে তার অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই আবেগঘন বার্তা দিয়েছেন।

রোববার এক পোস্টে অমি জানান, এখনও তিনি কথা বলার সক্ষমতা ফিরে পাননি।  তবে সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন সম্পূর্ণ বিশ্রামে আছেন। গলায় জটিলতা ধরা পড়ায় আপাতত কথা বলা একদমই নিষেধ করা হয়েছে।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখনও কথা বলতে পারছি না। তবে সুস্থ হওয়ার চেষ্টা করছি। আরও তিনদিন পর পরিস্থিতি পরিষ্কারভাবে বুঝতে পারব।’

আবেগঘন পোস্টে তিনি, কথা বলতে না পারার কষ্টের কথাও তুলে ধরেন।  অমি বলেন, ‘কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন, তা এখন বুঝতে পারছি। দয়া করে আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমি আবার কথা বলতে চাই। আমি জোরে কথা বলতে চাই। আমি আবারও অ্যাকশন বলতে চাই।’

আবেগঘন ভাষায় নির্মাতা লিখেছেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার ছেলের সাথেও কথা বলতে পারছি না। আমি তাকে আবারও পাপা বলে ডাকতে চাই।’

কয়েকদিন আগে হঠাৎ শুটিং চলাকালীন গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন এই নির্মাতা।  এরপরই তার কণ্ঠস্বর দুর্বল হয়ে পড়ে এবং তিনি আর কথা বলতে পারেননি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা গলায় একটি সিস্ট শনাক্ত করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৭ দিন সম্পূর্ণ বিশ্রাম জরুরি।  অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানা গেছে।

কাজল আরেফিন অমি অসুস্থ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছেন।  অনেকেই আশা করছেন, খুব শিগগিরই তিনি আবার শুটিং সেটে ফিরে আসবেন।টেলিভিশন নাটক জগতে নিয়মিত কাজ করে আসা এই নির্মাতার দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘রইদ’ আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে- রুমিন ফারহানা

রইদে মুগ্ধ রুমিন ফারহানা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম…
‘রইদ’ রুমিন ফারহানা

ব্রাজিল চ্যাম্পিয়ন হলে অপু-বুবলীর দূরত্ব শেষ হবে!

ব্রাজিলের সমর্থক দুই অভিনেত্রী ঢালিউডের আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে ব্যক্তিগত ও পেশাগত…
ব্রাজিল অপু-বুবলীর
0
Share