Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

তারকারা কে কোন ফুটবল দলকে সাপোর্ট করেন

তারকারা কে কোন ফুটবল দলকে সাপোর্ট করেন
তারকারা কে কোন ফুটবল দলকে সাপোর্ট করেন

বিশ্বকাপ ফুটবল ২০২৬

১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এই আমেজের মধ্যে সামিল হয়েছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। বিশ্বকাপ উপলক্ষে কে কোন দল সাপোর্ট করেন তা ইতিমধ্যে প্রকাশ্যে জানান দিচ্ছেন। পছন্দের দলের জন্য অগ্রিম শুভকামনাও জানাচ্ছেন তারকারা। যাদের মধ্যে আর্জেন্টিনা আর ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি। চলুন দেখে নেয়া যাক তারকারা কে কোন ফুটবল দলকে সাপোর্ট করেন ।

ব্রাজিল সমর্থক তারকা

নাজিফা তুষি: হাওয়া ও রইদখ্যাত অভিনেত্রী নাজিফা তুষি ব্রাজিল সমর্থন করেন। তবে তাঁর মেসিকেও ভালো লাগে বলে জানান এই অভিনেত্রী।

মাসুমা রহমান নাবিলা: বনলতা সেন অভিনেত্রী ব্রাজিল সমর্থক। বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের অনুভূতি ও পছন্দের দলের প্রতি প্রত্যাশা জানিয়ে অভিনেত্রী নাবিলা বলেন, আমি ফুটবল খেলা দেখি। আমি ব্রাজিলের ভক্ত। এবারের বিশ্বকাপ ফুটবলে চাইবো ব্রাজিল জিতুক।

তারকারা কে কোন ফুটবল দলকে সাপোর্ট করেন

জয়া আহসান: জয়া আহসান ব্রাজিল সমর্থক।

নোবেল : এই বিতর্কিত গায়ক ব্রাজিলের সমর্থক। তাঁর মতে, ব্রাজিলের ফুটবল খেলায় শিল্প থাকে, একটা ছন্দ থাকে। তাই ওদের খেলা দেখতেও তাঁর ভালো লাগে।

আসিফ আকবর : আমার প্রিয় দল ব্রাজিল। এ দলের খেলা হলেই বন্ধুবান্ধব মিলে খাওয়া-দাওয়া আর জম্পেশ আড্ডা। যেখানেই থাকি না কেন বন্ধুদের নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন থাকবে। ব্রাজিল প্রিয় দল হলেও প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। লাতিন দলগুলোও এবার বিশ্বকাপে ভালো করবে। তবে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে আশা করি।

অপু বিশ্বাস : দেশেরজনপ্রিয় এই নায়িকা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। একসময় না বুঝেই ব্রাজিল সাপোর্ট করতেন। এখন তিনি সাপোর্ট করেন খেলা বুঝে। এ কথা সম্প্রতি তিনি জানিয়েছেন। ছেলে আব্রাম খান জয়কেও ব্রাজিলের জার্সি পরিয়ে বানিয়েছেন দলটির সমর্থক।

বিদ্যা সিনহা মিম : আমার প্রিয় দল ব্রাজিল। এটি শুধু আমার একার পছন্দের নয়। পরিবারের প্রতিটি সদস্যই ব্রাজিলের সমর্থক। আর অপেক্ষা সইছে না। কারণ ব্রাজিলই বিশ্বকাপ নেবে। তাই খেলা শুরুর অপেক্ষায় আছি।

মেহজাবীন চৌধুরী : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের পছন্দের দল ব্রাজিল। তিনি বলেন, ব্রাজিলের প্রতিটি খেলোয়াড় দারুণ খেলেন। তাদের একেকজনের খেলার ধরন একেক রকম। আশা করছি এবারের বিশ্বকাপে জয় করবে ব্রাজিল।

আর্জেন্টিনার সাপোর্টার তারকারা

চঞ্চল চৌধুরী : দেশের খ্যাতনামা এই অভিনেতা আর্জেন্টিনার সাপোর্টার। তাঁর ভাষ্যে,  বিশ্বকাপের খেলা আগ্রহের সঙ্গে দেখি। এবারের বিশ্বকাপের খেলাগুলোও দেখার চেষ্টা করব।’

জাহিদ হাসান : উৎসব সিনেমার অন্যতম কেন্দ্রীয় অভিনেতা ছোটবেলা থেকেই সমর্থন করেন আর্জেন্টিনাকে। সময় পেলে খেলা দেখেন। বিশ্বকাপের খেলাগুলোও মিস করবেন না।

পরীমণি : দেশের আলোচিত এই নায়িকা আর্জেন্টিনার সমর্থক। তবে তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে পছন্দ করেন।

আব্দুন নূর সজল : সজলের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। অনেক কারণেই তিনি এই দলকে সমর্থন করে বলে জানান। তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যারাডোনার জন্য। খুব ছোটবেলায় প্রিয় খেলোয়াড়ের খেলা দেখার স্মৃতি আজও মনে পড়ে।

রাফিয়াত রশীদ মিথিলা : এই অভিনেত্রী সমর্থন করেন আর্জেন্টিনা। তিনি বলেন, শুরু থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা। কোনো কারণ নেই, ওদের খেলা ভালো লাগে।

আরফিন রুমি : আমার অলটাইম ফেবারিট টিম আর্জেন্টিনা। এ দলের খেলা থাকলে মিস করি না। আমার ধারণা এবারের আসর মাতাবেন বিশ্বসেরা খেলোয়াড় মেসি।

ইমরান মাহমুদুল : ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তার কাছে ভালোবাসার আরেক নাম লিওনেল মেসি। তিনি চান এবারও প্রিয় দল বিশ্বকাপ জিতুক।

সুমাইয়া শিমু : আমার প্রিয় দল আর্জেন্টিনা। খেলা বোঝার পর থেকেই এ দলের প্রতি আমার দুর্বলতা। বাসায় বসে খেলা দেখতে চাই। তবে নাটকের শুটিং থাকলে স্পটে খেলা দেখব। আমি চাই আমার প্রিয় দল শিরোপা জিতুক।

জাকিয়া বারী মম : বিশ্বকাপ ফুটবলের বেশিরভাগ খেলাই দেখার চেষ্টা করব। এবার সবার খেলা খুব স্পিডি এবং ভালো হবে। আমি আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দল হারার পর ভালো লাগে জার্মানির খেলা।

তানজিকা আমিন : মিথিলার মূলত তানজিকারও পছন্দের দল আর্জেন্টিনা। এই অভিনেত্রী বলেন, আমি খুব করে চাই প্রিয় দল এবার বিশ্বকাপ জিতুক।

তটিনী : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর প্রিয় ফুটবল দল হলো আর্জেন্টিনা।

 ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

নাজনীন নীহা : ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। খেলা খুব গভীরভাবে বিশ্লেষণ করি না কিন্তু মেসির খেলা দেখতে ভালো লাগে। এ কারণেই আর্জেন্টিনার প্রতি আলাদা টান তৈরি হয়েছে।

ব্যতিক্রম যারা

শাকিব খান : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ফুটবল খেলা বেশ উপভোগ করেন। তবে তার পছন্দের দল নিয়ে কখনোই খোলামেলা কিছু বলেননি। আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই দলেরই জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে এই শীর্ষ তারকাকে।

বুবলী : ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকেই ভালো লাগে বুবলীর। তিনি বলেন, ছোটবেলা থেকে ফুটবল খেলা দেখি। তখন থেকে যে দলই ভালো খেলে, সে দলকেই সমর্থন করি।

সিয়াম আহমেদ : জনপ্রিয় এই অভিনেতার পছন্দের দল স্পেন। তিনি বলেন, স্পেনের খেলা আমাকে ভীষণ টানে, ভালো লাগে। শুরু থেকেই স্পেন সমর্থন করি। বেশিরভাগ মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থন করলেও আমার পছন্দের দল স্পেন। ওদের খেলা খুব ভালো লাগে। খুব উপভোগ করি। অন্যরকম ছন্দ নিয়ে খেলে ওরা, যা আমাকে মুগ্ধ করে। এবার কোন দল জিতবে কেউ জানি না, কিন্তু আশা করছি স্পেন ভালো কিছু করবে।

আরও আর্জেন্টিনা সমর্থক  

অভিনয়শিল্পীদের মধ্যে আছেন ইলিয়াস কাঞ্চন, মামুনুর রশীদ, ফেরদৌস, নিপুণ, দীপা খন্দকার, সুমাইয়া শিমু, তানভিন সুইটি, নাদিয়া আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, আদনান ফারুক হিল্লোল, আব্দুন নূর সজল, নিরব হোসেন, মামনুন ইমন, জায়েদ খান, পপি, পরীমনি, মাহিয়া মাহি, কল্যাণ কোরাইয়া, মিম মানতাশা, ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী।

কণ্ঠশিল্পী : সামিনা চৌধুরী, হাবিব ওয়াহিদ, শারমিন সুলতানা সুমী, দিলশাদ নাহার কণা, আরফিন রুমি, ইমরান মাহমুদুল, জাকিয়া সুলতানা কর্ণিয়া, ঝিলিক।

আরও ব্রাজিল সমর্থক

অভিনয়শিল্পীর মধ্যে আছে ওমর সানী, মৌসুমী, মিশা সওদাগর, মাহফুজ আহমেদ, জয়া আহসান, মোশাররফ করিম, রিয়াজ, আফসানা মিমি, আদিল হোসেন নোবেল, তারিন জাহান, বিজরী বরকতউল্লাহ, আনিসুর রহমান মিলন, আফরান নিশো, শতাব্দী ওয়াদুদ, মোনালিসা, রওনক হাসান, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরী, মিশু সাব্বির, বিপাশা কবির এবং জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা : মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, দেবাশীষ বিশ্বাস,

কণ্ঠশিল্পী : কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, রাশেদউদ্দিন আহমেদ তপু, সোমনুর মনির কোনাল, লুৎফর হাসান, সাবরিনা পড়শী।

ব্রাজিল-আর্জেন্টিনার বাহিরে

ব্রাজিল-আর্জেন্টিনার বাহিরে তারকারা কে কোন ফুটবল দলকে সাপোর্ট করেন চলুন দেখে নেই।

জার্মানি সমর্থক : অভিনেতা আজিজুল হাকিম, এফ এস নাঈম, সাবিলা নূর, সাফা কবির, অর্চিতা স্পর্শিয়া ও তৌসিফ মাহবুব।

পর্তুগাল সমর্থক : অভিনেতা আরশ খান।

স্পেন সমর্থক : সিয়াম আহমেদ ও অমৃতা খান।

ইতালি সমর্থক : শবনম ফারিয়া ও জাহারা মিতু

সব মিলিয়ে তারকাদের মধ্যে জমে উঠেছে বিশ্বকাপের আমেজ। এছাড়াও দেশের বাকিসব তারকারাও তাঁদের পছন্দের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নানা মাধ্যমে। সব মিলিয়ে জমে উঠেছে বিশ্বকাপ। এখন দেখার পালা কে চ্যাম্পিয়ন হয় আর কার মুখে হাসি ফোটে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পূর্বাচলে ‘ক্রিয়েটিভ হাব’ প্রতিষ্ঠার কথা জানালো সরকার

বাজেটে সংস্কৃতি খাতে বড় চমক নতুন সরকারের প্রথম বাজেটে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প খাতের জন্য একাধিক বড় উদ্যোগ…
পূর্বাচলে ক্রিয়েটিভ হাব

লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে ‘আলি’ বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরেকটি গৌরবের খবর এনে দিলেন নির্মাতা আদনান আল রাজীব। তার…
লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক

পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ এর। এবারের আসরটি নানা দিক থেকে…
ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক
0
Share