Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

বাপ্পারাজ
বাপ্পারাজ

নির্বাচনে নেই বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে চলমান আলোচনায় নতুন মোড় নিয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাপ্পারাজ।   

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে শিল্পী মহলে ব্যাপক আগ্রহও তৈরি হয়েছিল। তবে শেষ মুহূর্তে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

তিনি বলেন, ব্যক্তিগত কারণের মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না।  

বাপ্পারাজের নেতৃত্বে যে প্যানেল গঠনের প্রস্তুতি চলছিল, সেখানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার কথা ছিল রুমানা ইসলাম মুক্তির। তিনি জানান, গতকাল একটি খুদে বার্তার মাধ্যমে বাপ্পারাজ তাকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর পেছনে ব্যক্তিগত ও পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন অভিনেতা।

মুক্তি বলেন, বাপ্পারাজ সরে দাঁড়ানোয় তাদের প্যানেল থেকে সভাপতি পদে কে প্রার্থী হবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে আশা করছেন তিনি।

নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়ে বাপ্পারাজ বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতি তার নিজের সংগঠন এবং তিনি সবসময় শিল্পীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

তার এই সিদ্ধান্তে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে কৌতূহল বাড়ছে।

উল্লেখ্য, শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের (মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল) মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। এরই মধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন আগ্রহী প্রার্থীরা। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৃজিতের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ

এম্পেরর বনাম শরৎচন্দ্র নতুন চলচ্চিত্র ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’র প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতা সৃজিত…
এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র

বাংলাদেশের গান ও খাবারের প্রশংসায় তুর্কি শিল্পী হান্দে চেভগেল

কোক স্টুডিওতে তুর্কি শিল্পী কিছুদিন আগে মুক্তি পেয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের প্রথম গান ‘রুমঝুম’। এই…

ফিফার অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

ফিফার মঞ্চে সঞ্চয় বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় এবার জায়গা করে নিয়েছেন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ…
ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়
0
Share