Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ২৫, ২০২৬

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু

সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের প্রতিবেদনে জানানো হয়েছে প্রথম দিনের শুটিং হয়েছে সৌরভের বেহালার বাড়ির সামনে। পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী নিজে পুরো শুটিং তদারকি করছেন।  

শুটিংয়ে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলির নব্বইয়ের দশকের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। জানা গেছে, ১৯৮৯ সালে স্কুলজীবন থেকেই তাঁদের সম্পর্কের শুরু। সেই সময়কার পরিবেশ ফুটিয়ে তুলতে পুরো এলাকা সাজানো হয়েছে নব্বইয়ের দশকের আদলে। রাস্তার পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী চায়ের দোকান, সবজির গাড়ি, এমনকি পুলিশ উপস্থিতিও ছিল দৃশ্যের অংশ।

শুটিং স্পটে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সাজসজ্জা ও উপস্থিতিতে আরও জীবন্ত হয়ে উঠেছে সেই সময়ের আবহ। চওড়া লাল পাড়ের সাদা শাড়ি। কোমরছোঁয়া চুলের বেনি। কপালে বড় সিঁদুরে টিপ।

এখনও বাকি রয়েছে সিনেমাটির আরও গুরুত্বপূর্ণ অংশের শুটিং। ছবিটিতে উঠে আসবে এক তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রভাবশালী অধিনায়কে হয়ে ওঠার গল্প। শোনা যাচ্ছে, সিনেমায় ডোনার চরিত্রে অভিনেত্রীকে খুব বেশি সময়ের জন্য পর্দায় দেখা যাবে না। অর্থাৎ, প্রেম পর্বের থেকেও বেশি ক্রিকেটের কথাই জায়গা পাবে সেখানে।

সিনেমায় ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভের স্ত্রী এর ভূমিকায় দেখা যাবে, তানিয়া মানিকতলাকে। মূলত সৌরভ ডোনার প্রেম পর্ব সিনেমায় জায়গা পাচ্ছে। একটি গানের মাধ্যমে, সৌরভ ডোনার প্রেম পর্বের দৃশ্য তুলে ধরা হবে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয়ের জন্য রাজকুমার রাও নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন। তিনি কিছুটা ওজন বাড়িয়েছেন এবং সৌরভের চলাফেরা ও শরীরী ভঙ্গি রপ্ত করার চেষ্টা করেছেন। তানিয়া মানিকতলাকে নেওয়ার আগে এই চরিত্রের জন্য মিমি চক্রবর্তী, ঈশা সাহা এবং অমৃতা চট্টোপাধ্যায়ের নামও শোনা গিয়েছিল। গুঞ্জন অনুযায়ী, ছবির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছবরা প্রথমে মিমি চক্রবর্তীকে এই ভূমিকায় চেয়েছিলেন।

এছাড়াও সিনেমায় সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য। চন্ডী গঙ্গোপাধ্যায়ের অর্থাৎ বাবার ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। বাঙালিয়ানার ছোঁয়া রাখতে বাংলার অভিনেতা অভিনেত্রীদের বাছাই করা হয়েছে। সৌরভ নিজে শুটিংয়ে উপস্থিত থাকবেন। শুটিং হবে ইডেন গার্ডেন্স, সৌরভের বাড়িসহ কলকাতার একাধিক স্থানে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share