Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ২৫, ২০২৬

ঈদে আসছে দেনা পাওনা ধারাবাহিকের বিশেষ ৭ পর্ব

ধারাবাহিক ‘দেনা পাওনা’

ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছে জনপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’। সিনেমাওয়ালার প্রযোজনায় ও কে এম সোহাগ রানার পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটির সম্প্রচার শেষ হলেও নতুন করে আসছে ৭ পর্বের বিশেষ আয়োজন। ঈদের দ্বিতীয় দিন থেকে ধারাবাহিকটির এই বিশেষ পর্বগুলো প্রচারিত হবে বলে জানিয়েছে নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান।

মধ্যবিত্ত পরিবারের গল্প, সম্পর্কের টানাপোড়েন ও বাস্তবধর্মী উপস্থাপনার কারণে ‘দেনা পাওনা’ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। শেষ পর্বের ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয় প্রতিক্রিয়া। অনেকেই জানিয়েছিলেন, দেনা পাওনা দেখাটা তাঁদের অভ্যাসের অংশ হয়ে গিয়েছিল। তবে এরই মধ্যে সিনেমাওয়ালার অফিসিয়াল পেজে প্রকাশিত ঈদ স্পেশালের ট্রেলার নতুন করে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

সিনেমাওয়ালার পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু হবে ৭ পর্বের এই বিশেষ সিরিজের প্রচার। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র খাইরুল-নীপা, শওকত মাস্টার ও শহীদকে ঘিরে দর্শকদের আবেগও স্পষ্ট হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে। এক দর্শক লিখেছেন, “দেনা পাওনা নাটক ছাড়া ঈদ ঈদ লাগতো না।”

দর্শকদের অনেকে নাটকটির সম্প্রচার আরও দীর্ঘ করার আহ্বানও জানিয়েছেন। নির্মাতা কে এম সোহাগ রানা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ধারাবাহিকটি শেষ হলেও এর গল্পের জগৎ পুরোপুরি শেষ হচ্ছে না। তবে কোরবানি উপলক্ষে প্রচার হতে যাওয়া এই গল্পটা মূল ধারাবাহিকের গল্পের অনুকরন করবে না বলেও জানিয়েছেন তিনি।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, এম এন ইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, এম ডি আবু বকর রোকন ও তানজিম হাসান অনিকসহ অনেকে।

সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের – আতঙ্কে অভিনেত্রী

চিৎকার না দিলে ধর্ষণের চেষ্টা করতো: ফারিন ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের । ঢাকা থেকে জামালপুরে নাটকের শুটিংয়ে…
ওয়াশরুমে ভয়ংকর অভিজ্ঞতা ফারিনের, আতঙ্কে অভিনেত্রী
0
Share