Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২০, ২০২৬

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

জাফর পানাহি
জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি

আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি । তিনি বহু বছর ধরে ইরান সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই করছেন। এমনকি হয়েছেন দেশান্তরী। তবু যুদ্ধচলাকালীন তিনি নিজ মাতৃভূমি ও মানুষের টানে দেশে ফেরেন। দেশের ফেরার পর এবার তেহরানের একটি বিপ্লবী আদালত তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। পানাহির বিরুদ্ধে মূল অভিযোগ-রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানো।

হলিউড রিপোর্টার ও ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, জাফর পানাহির বিরুদ্ধে মূলত ‘রাষ্ট্রবিরোধী প্রচার’ এবং ‘অননুমোদিত চলচ্চিত্র নির্মাণ ও তা আন্তর্জাতিক উৎসবে পাঠানোর’ পুরোনো অভিযোগকে নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। শুনানির জন্য ২০ মে আদালতে তলব করা হয়েছে পানাহিকে।  

জাফর পানাহি
জাফর পানাহি

জাফর পানাহির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ, বার্লিনেল, ইউরোপীয় ফিল্ম একাডেমি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইরান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, ভিন্নমতাবলম্বী এবং স্বাধীনচেতা শিল্পীদের কণ্ঠরোধের জন্যই ইরান সরকার বিচারব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।   

নির্মাতা জাফর পানাহির সিনেমা নির্মাণের বিরুদ্ধে এবং দেশত্যাগের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে ইরান সরকার। এই নিষেধাজ্ঞা ইরান সরকার কয়েক দশক ধরে জারি রেখেছে। সিনেমা নির্মাণের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার প্রতিবাদ করায় একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি।

সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তার হন পানাহি। প্রায় ৭ মাস বন্দী থাকার পর, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কারাগারে আমরণ অনশন শুরু করলে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।

ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট

জাফর পানাহি

এরপর জেল থেকে বেরিয়ে গোপনে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার শুটিং করেন পানাহি। সিনেমাটি ৭৮তম কান উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করে। অস্কার, গোল্ডেন গ্লোবসহ একাধিক আসরে মনোনয়ন পায় সিনেমাটি।  

এই সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির প্রচারণার কাজে অংশ নিতে এবং অস্কারে যোগ দিতে গত বছরের শেষ দিক থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন জাফর পানাহি। তাঁর অনুপস্থিতিতে গত ডিসেম্বরে তাঁকে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ দেন ইরানের বিপ্লবী আদালত। কারাদণ্ডের ঝুঁকি উপেক্ষা করে গত ৩১ মার্চ ইরানে ফিরে যান জাফর পানাহি। আর ফেরার পরেই এখন আবারো তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় নিপীড়নের খবর বেরিয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন

এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হলেন ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ কারিনা কায়সারের পর এবার দেশের জনপ্রিয় গায়িকা ও ডিজে সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত…
ডিজে সনিকা
0
Share