Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

রেকর্ড গড়ছে বায়োপিক ‘মাইকেল’

রেকর্ড গড়ছে বায়োপিক ‘মাইকেল’
রেকর্ড গড়ছে বায়োপিক ‘মাইকেল’

মাইকেল জ্যাকসন

কিংবদন্তি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ ২৪ এপ্রিল সারাবিশ্বে মুক্তি পেয়েছে। একইসাথে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে বায়োপিকটি। মুক্তি পাওয়ার পর থেকে রেকর্ড গড়ছে বায়োপিক ‘মাইকেল’। ‘মাইকেল’-প্রথম দিনেই উত্তর আমেরিকা থেকে ৩ কোটি ৯৫ লাখ ডলার আয় করেছে। সংগীতভিত্তিক জীবনীচিত্রের মধ্যে সর্বকালের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড ভাঙার পথে আছে এখন সিনেমাটি। বায়োপিক ‘মাইকেল’-এর এই বক্স অফিস সাফল্য এখন আলোচনার শীর্ষে।

পপ সম্রাটকে নিয়ে লায়ন্সগেট প্রযোজিত এই জীবনীচিত্রটি সহজেই শুক্রবারের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করে। অঁতোয়ান ফুকুয়া পরিচালিত ‘মাইকেল’ উত্তর আমেরিকার ৩,৯৫৫টি সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই ৩৯.৫ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্ত শেষে ছবিটির মোট আয় দাঁড়াতে পারে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার বা ৯ কোটি থেকে ১০ কোটি ডলার।  

এই উদ্বোধনী আয়কে সংগীতভিত্তিক জীবনীচিত্রের ইতিহাসে সর্বকালের সেরা সূচনা হিসেবে ধরা হচ্ছে। এটি সহজেই ২০১৮ সালের ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-এর ৫ কোটি ১০ লাখ ডলারের উদ্বোধনী আয় এবং ২০১৫ সালের ‘স্ট্রেইট আউটা কম্পটন’-এর ৬ কোটি ডলারের উদ্বোধনী আয়ের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে।

রেকর্ড গড়ছে বায়োপিক ‘মাইকেল’
মাইকেল জ্যাকসনের বায়োপিক

১৫ কোটি ৫০ লাখ ডলার বাজেট

লায়ন্সগেট নির্মিত ‘মাইকেল’ বায়োপিকটি এই সংস্থাটির জন্য একটি বিশাল বাণিজ্যিক সাফল্য নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ছবিটির প্রযোজনা বাজেট ছিলো প্রায় ১৫ কোটি ৫০ লাখ ডলার। এই বিশাল ব্যয়ের পেছনে রয়েছে সংগীতের স্বত্ব কেনা এবং জাঁকজমকপূর্ণ কনসার্ট মঞ্চ নির্মাণের মতো ব্যয়বহুল সেটের উপাদান।  

এছাড়া মাইকেল জ্যাকসনের এস্টেটকেও অতিরিক্ত কয়েক কোটি ডলার ব্যয় করতে হয়েছে, কারণ ছবির তৃতীয় অংশ পুনরায় শুট করা হয়েছিলো।

ছবির এই তৃতীয় অংশে ১৯৯৩ সালের একটি মামলার ঘটনা দেখানো হয়েছিল, যেখানে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়-যা তিনি অস্বীকার করেছিলেন। কিন্তু শুটিং শেষ হওয়ার পর প্রযোজকরা আবিষ্কার করেন, অভিযোগকারীর সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিতে একটি শর্ত ছিল, যেখানে তাকে নিয়ে কোনো চলচ্চিত্র বা টেলিভিশন প্রকল্পে তার নাম বা ঘটনা দেখানো বা উল্লেখ করা নিষিদ্ধ।

এই আইনি বাধ্যবাধকতার কারণে তৃতীয় অংশটি পুনর্গঠন করতে হয় এবং প্রযোজনায় অতিরিক্ত ব্যয় যুক্ত হয়, ফলে পুরো ছবির বাজেট আরও বেড়ে যায়।

‘মাইকেল’ নির্মাণে পরিচালক অঁতোয়ান ফুকুয়া শেষ পর্যন্ত ছবির গল্প পুনর্গঠন করতে বাধ্য হন। নতুনভাবে ফোকাস করা হয় মাইকেল জ্যাকসন এবং তাঁর পিতা জো জ্যাকসনের জটিল সম্পর্কের ওপর। এই পিতার চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডমিংগো।

ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর বাস্তব জীবনের ভাতিজা জাফার জ্যাকসন, যা কাস্টিংয়ে বিশেষ মাত্রা যোগ করেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নিয়া লং (ক্যাথরিন জ্যাকসন), ট্রে’ হর্টন (মারলন জ্যাকসন), রায়ান হিল (টিটো জ্যাকসন), জোসেফ ডেভিড-জোনস (জ্যাকি জ্যাকসন) এবং জামাল হেন্ডারসন (জারমেইন জ্যাকসন)।

বক্স অফিসে সেরা ৫

‘মাইকেল’ এই সপ্তাহান্তের হলিউডের সবচেয়ে বড় মুক্তির ঘটনা। তবে এটি ছাড়াও বক্স অফিসের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং ‘প্রজেক্ট হেইল মেরি’।

ইউনিভার্সাল স্টুডিওসের ভিডিও গেম-ভিত্তিক সিক্যুয়েল ‘সুপার মারিও গ্যালাক্সি মুভি’ শুক্রবারে ৪৫ লাখ ডলার আয় করে এবং সপ্তাহান্ত শেষে প্রায় ২ কোটি ৫ লাখ ডলার আয় করার পথে রয়েছে। এতে ছবিটির উত্তর আমেরিকায় মোট আয় দাঁড়াবে প্রায় ৩৮ কোটি ৫০ লাখ ডলার।

অন্যদিকে ‘প্রজেক্ট হেইল মেরি’ শুক্রবারে ৩৫ লাখ ডলার আয় করেছে এবং সপ্তাহান্ত শেষে প্রায় ১ কোটি ২১ লাখ ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এতে ছবিটির উত্তর আমেরিকায় মোট আয় দাঁড়াবে প্রায় ৩০ কোটি ৪০ লাখ ডলার।

শুক্রবারের বক্স অফিসের শীর্ষ পাঁচের মধ্যে আরো আছে লি ক্রোনিনের ‘দ্য মামি’ এবং ‘দ্য ড্রামা’।

চতুর্থ স্থানে রয়েছে ‘দ্য মামি’, যা দ্বিতীয় শুক্রবারে মাত্র ১৯ লাখ ডলার আয় করেছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহান্ত শেষে ছবিটির মোট আয় দাঁড়াবে প্রায় ৫০ লাখ ডলারে, ফলে উত্তর আমেরিকায় এর মোট আয় পৌঁছাবে প্রায় ২ কোটি ২০ লাখ ডলারে।

পঞ্চম স্থানে রয়েছে ‘দ্য ড্রামা’, যা আনুমানিক ৮ লাখ ১০ হাজার ডলার আয় করেছে। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্ত শেষে ছবিটির আয় দাঁড়াতে পারে প্রায় ২৬ লাখ ডলারে, এতে উত্তর আমেরিকায় এর মোট আয় বেড়ে হবে প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার।

দেশের যেসব হলে মুক্তি পেয়েছে ‘মাইকেল’

দেশের মোট ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং মল, পান্থপথ, ‘শিমান্ত শম্ভার, ধানমন্ডি ২, ‘স্টার সিনেপ্লেক্স, এসকেএস টাওয়ার, মহাখালী, ‘সনি স্কয়ার, মিরপুর, ‘বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম, বিজয় সরণি, ‘বালি আর্কেড, চট্টগ্রাম, ‘সেন্টারপয়েন্ট, উত্তরা, ‘শিমান্ত টাওয়ার, নারায়ণগঞ্জ এবং ফিনলে স্কয়ার, চট্টগ্রামে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

আমির খানের কান্না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও…
স্ত্রীর ওড়না দিয়ে আমির খান

রুনা লায়লার ‘অনায়াসে’ গান – বাংলা গজলে নতুন চমক

বাপ্পা-রুনার দ্বৈত কণ্ঠে আসছে ‘বাংলা গজল’ রুনা লায়লার অনায়াসে গান নিয়ে আবারও আলোচনায় উপমহাদেশের এই কিংবদন্তি…
রুনা লায়লার ‘অনায়াসে’ গান, বাংলা গজলে নতুন চমক
0
Share