Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

শিল্পী-অভিনেত্রী
শিল্পী-অভিনেত্রীগণ

সংরক্ষিত নারী আসন

দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে।  বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়ায় এবার শোবিজ অঙ্গনের অনেক পরিচিত তারকা মনোনয়ন নিয়েছেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় স্থান পায়নি কেউ। কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।চূড়ান্ততালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

গত ১০ এপ্রিল বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। তিনদিনের এই কার্যক্রমে প্রায় এক হাজার তিনশ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদের মধ্যে শোবিজের তারকাদের মধ্যে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ার, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী রিনা খানসহ একাধিক শোবিজ তারকা।

শিল্পী-অভিনেত্রীতে
মনোনয়ন জমা দেয়া শিল্পীগণ

এছাড়াও পরবর্তীতে আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও মেঘনা আলম। তবে শেষ পর্যন্ত দলটি তাদের দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীদেরই অগ্রাধিকার দেয়। ফলে শোবিজ অঙ্গনের কোনো তারকাই চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা পাননি।

বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিয়ে দলীয় সূত্র থেকে জানা গেছে, যারা দীর্ঘদিন রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন ও নানান ত্যাগ স্বীকার করেছেন তাঁদেরকেই দিনশেষে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়েছে।

চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।

এছাড়াও তালিকায় রয়েছেন মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।  

তবে তারকাদের মধ্য থেকে কাউকেই চূড়ান্ত তালিকায় নির্বাচন না করা নিয়ে উভয় রকম প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই মনে করছেন শিল্পীদের মধ্যে দুএকজন মনোনীত হওয়ার জন্য উপযুক্ত ছিলেন। আবার অনেকেই মনে করছেন শোবিজ জগতের কাউকেই মনোনয়ন না দেয়া বিএনপির বিজ্ঞতার পরিচয়।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের কড়া জবাব

টিমোথি শ্যালামে-চার্লিজ থেরন সম্প্রতি অভিনেত্রী চার্লিজ থেরন দ্য নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।…
টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’
0
Share