Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের কড়া জবাব

টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের
টিমোথি শ্যালামে ও চার্লিজ থেরন

টিমোথি শ্যালামে-চার্লিজ থেরন

সম্প্রতি অভিনেত্রী চার্লিজ থেরন দ্য নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের কড়া জবাব আবারো ব্যালে নাচকে আলোচনায় নিয়ে এসেছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া ওই সাক্ষাৎকারে থেরন বলেন, অপেরা বা ব্যালেট নিয়ে টিমোথি শ্যালামের মন্তব্যটি ছিলো বেপরোয়া। টিমোথি ব্যালে ড্যান্স নিয়ে মন্তব্য করেন যে এটি “কেউ পরোয়া করে না” যার উত্তরে থেরন বললেন মন্তব্যটি ছিল “খুবই বেপরোয়া”।

সাক্ষাৎকারগ্রহণকারী থেরনকে তাঁর অতীতের কঠিন মানসিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করেন। উত্তরে থেরন বলেন, “নাচ সম্ভবত আমার করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। নৃত্যশিল্পীরা সুপারহিরোর মতো। তারা সম্পূর্ণ নীরবতার মধ্যে নিজেদের শরীরকে যেভাবে ব্যবহার করেন, তা অবিশ্বাস্য।”

টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের

তিনি আরও বলেন, “আর আমাদের অন্য শিল্পমাধ্যমকে [অশালীন শব্দ] করা উচিত নয়। নাচ আমাকে শৃঙ্খলা শিখিয়েছে। এটি আমাকে গঠন শিখিয়েছে। এটি আমাকে কঠোর পরিশ্রম শিখিয়েছে। এটি আমাকে শক্ত হতে শিখিয়েছে। এটা প্রায় নির্যাতনের মতো। এমন অনেক সময় হয়েছে যখন ফোসকার কারণে আমার রক্তে সংক্রমণ হয়েছে, যা কখনোই ঠিকভাবে সারেনি। আর এতে আপনি কোনো ছুটি পাবেন না। আমি আক্ষরিক অর্থেই বলছি, জুতার ভেতর দিয়ে রক্ত বের হতো। আর এটা এমন কিছু, যা আপনাকে প্রতিদিন অনুশীলন করতে হয়-এই মানসিকতা যে, আপনি হাল ছাড়বেন না, এর অন্য কোনো বিকল্প নেই, আপনাকে এগিয়ে যেতেই হবে।”

এআই টিমোথির কাজ করতে পারবে

সাক্ষাৎকারগ্রহণকারী লুলু গার্সিয়া-নাভারো তখন টিমোথি শ্যালামে-এর আলোচিত “ব্যালেট বা অপেরা” মন্তব্যের প্রসঙ্গ তোলেন। এর জবাবে চার্লিজ থেরন বলেন, “ওহ, আমি আশা করি একদিন তার সঙ্গে দেখা হবে। এটা ছিল একটি শিল্পমাধ্যম-মূলত দুটি শিল্পমাধ্যম নিয়ে খুবই বেপরোয়া মন্তব্য, যেগুলোকে আমাদের সবসময়ই গুরুত্ব দিয়ে তুলে ধরতে হয়, কারণ হ্যাঁ, এগুলো (ব্যালে) কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু ১০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টিমোথির কাজ করতে পারবে, তবে এটি কখনোই মঞ্চে একজন মানুষের সরাসরি নাচকে প্রতিস্থাপন করতে পারবে না।”

টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের

এদিকে, বেশকিছুদিন আগে একটি ‘সিএনএন ও ভ্যারাইটি টাউন হল ইভেন্ট’-এ টিমোথি শ্যালামে বলেন, তিনি চান না যে প্রেক্ষাগৃহে সিনেমা দেখা একসময় “ব্যালেট বা অপেরা”-র মতো অবস্থায় পৌঁছাক-যেখানে শিল্পীরা “এই জিনিসটাকে বাঁচিয়ে রাখতে” চান, অথচ “এটা নিয়ে আর কেউ আগ্রহী নয়।”

দয়া করে এটাকে বাঁচিয়ে রাখুন

টিমোথি শ্যালামে বলেন, “আমি মানুষদের সম্মান করি-আমিও নিজে করেছি-যারা কোনো টক শোতে গিয়ে বলে, ‘হে, আমাদের সিনেমা হলগুলো বাঁচিয়ে রাখতে হবে। এই ধারাটাকে বাঁচিয়ে রাখতে হবে।’ কিন্তু আমি মনে করি, মানুষ যদি দেখতে চায়-যেমন বার্বি বাওপেনহাইমার-তাহলে তারা নিজেরাই গিয়ে দেখবে। এমনকি বাড়তি উদ্যোগ নেবে এবং সেটা নিয়ে গর্বের সঙ্গে কথা বলবে। আর আমি এমন কোনো ক্ষেত্রে কাজ করতে চাই না-যেমন ব্যালেট বা অপেরা-যেখানে বলতে হয়, ‘দয়া করে এটাকে বাঁচিয়ে রাখুন,’ অথচ বাস্তবে যেন আর কেউ এগুলো নিয়ে আগ্রহী নয়। ব্যালেট ও অপেরার সঙ্গে যুক্ত সবার প্রতি আমার পূর্ণ সম্মান আছে। মনে হচ্ছে, এই কথা বলে আমি ১৪ সেন্টের দর্শকসংখ্যা হারালাম।”

এদিকে, চার্লিজ থেরনের কড়া জবাবের পর শ্যালামের কাছে এর প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তাঁর কোন মন্তব্য পাওয়া যায়নি। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share