Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

দীপিকা-রণবীর জুটির ঘরে আসছে দ্বিতীয় সন্তান

দীপিকা পাডুকোন ও রণবীর সিং

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর শোনালেন ভক্তদের। দীপিকা-রণবীর জুটির ঘরে আসছে দ্বিতীয় সন্তান এমনটাই ইঙ্গিত করলেন। রবিবার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিষ্টি পোস্টের মাধ্যমে খবরটি প্রকাশ করেন দীপিকা।

পোস্ট করা ছবিতে দেখা যায়, তাদের প্রথম সন্তান দুয়া পাডুকোন সিং একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে, যেখানে পজিটিভ ফলাফলের দুটি লাল দাগ স্পষ্ট। ছবির এক পাশে রণবীর ও দীপিকার হাতও দেখা যায়, যা পুরো মুহূর্তটিকে আরও আবেগঘন করে তুলেছে। বড় বোন হতে যাওয়া ছোট্ট দুয়ার এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দীপিকা পোস্টের ক্যাপশনে কোনো দীর্ঘ বার্তা না লিখে শুধু একটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেন, যা ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

দীপিকা-রণবীর জুটির

নতুন এই সুখবর সামনে আসতেই বলিউডে অভিনন্দনের ঢল নেমেছে। পরিণীতি চোপড়া ও সামান্থা রুথ প্রভুসহ অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও সামাজিক মাধ্যমে ভালোবাসায় ভাসাচ্ছেন এই দম্পতিকে।

২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু করেন দীপিকা ও রণবীর। বিয়ের পর থেকে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমানভাবে সফল এই জুটি এখন আরও এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। ২০১৮ সালের বিয়ের পর দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনে ২০২৪ সালে তাঁদের ঘরে আসে প্রথম সন্তান দুয়া। তাঁর দুবছর পর এবার দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি ও তাদের ভক্তরা।

প্রলয় সিনেমায় রণবীর সিং

এদিকে, রণবীর সিং নতুন প্রকল্প “প্রলয়” নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। প্রলয় নিয়ে কাজ শুরু করলেও ধুরন্ধর দিয়ে ইতিহাস গড়েছেন রণবীর সিং। সবাইকে ছাড়িয়ে গেছেন রণবীর। প্রায় ৩ হাজার কোটি রূপীর বেশি আয় করে ফেলেছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। সর্বশেষ ছাড়িয়ে গেছে পুষ্পা সিনেমাকেও।

এদিকে, শুটিংয়ের সময়সীমা আট ঘণ্টা নিয়ে ব্যাপক সংগ্রাম চালিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দীপিকা। তখন পরিবার ও সন্তানকে সময় দেওয়ার বিষয়টি সামনে রেখে এই সিদ্ধান্তের কথা জানান অভিনেত্রী। একারণে ‘কল্কি ২’-এর মতো বড় বাজেটের সিনেমা থেকেও সরে আসার কথা শোনা গেছে। পরে যদিও পরিচালক অ্যাটলির নতুন ছবিতে জায়গা করে নিয়েছেন দীপিকা। পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায়ও দীপিকাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

কেন জ্বরে ভোগেন ফারুকী? – সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ

ফেসবুক পোস্টে ফারুকীর আবেগঘন অভিজ্ঞতা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ভালো নির্মাণের জন্য তিনি সবসময়…
কেন জ্বরে ভোগেন ফারুকী? - সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ

স্টিভেন স্পিলবার্গের উদ্বেগ- সৃজনশীল জ্বালানি ফুরিয়ে যাবে

স্টিভেন স্পিলবার্গ স্টিভেন স্পিলবার্গ আধুনিক হলিউডের ভাষা গড়ে তোলার অন্যতম কারিগর। সম্প্রতি এই নির্মাতা শিল্পের…
স্টিভেন স্পিলবার্গের উদ্বেগ
0
Share