Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু
জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’

দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘প্রিন্স:ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমা। এ সিনেমায় এই মেগাস্টারের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এই সিনেমার কাজের সূত্রেই প্রথমবার বাংলাদেশে এসেছেন তিনি। সেইসূত্রে জানালেন, বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু ।

জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি: অভিনেত্রীর ফেসবুক
জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি: অভিনেত্রীর ফেসবুক

সম্প্রতি গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না মর্মে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, ‘আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়াতে, তবে আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাব এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো।’

জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি: অভিনেত্রীর ফেসবুক
জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি: অভিনেত্রীর ফেসবুক

প্রথমবার বাংলাদেশে আসা নিয়ে নিজের অনুভূতিও ভাগ করে নেন তিনি। তার ভাষায়, ‘আমি এতো শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে যারা অনেকবার বাংলাদেশে এসেছে, এবার আমার এটা প্রথমবার আসা। আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশে আসব, কবে বাংলাদেশে আসব এবং কবে এই লাইভ রিঅ্যাকশনটা দেখব।’

বাংলাদেশের মানুষের আন্তরিকতা তাকে কতটা ছুঁয়ে গেছে, সেটাও উঠে আসে তার কথায়। তিনি বলেন, ‘তো যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এতো কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা এগুলোর আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির ওপর এতো ঝোঁক।’

বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু
জ্যোতির্ময়ী কুণ্ডু | ছবি: অভিনেত্রীর ফেসবুক

ইলিশ নিয়ে জ্যোতির্ময়ী কুণ্ডু

এছাড়া খাবারের প্রসঙ্গে কথা উঠলে ইলিশ মাছের কথাও বলেন এই অভিনেত্রী। তবে একইসাথে ইলিশ নিয়ে তাঁর ছোট্ট সমস্যার কথাও জানালেন। এ অভিনেত্রী বলেন,‘ইলিশ আমি খেতে পছন্দ করি কিন্তু কাঁটার জন্য আমি খেতে পারি না। এটার জন্য অনেকে বলবে আমি ন্যাকামি করছি। বাট আমি সত্যিই কাটার জন্য খেতে পারি না। তবে আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি।’

প্রিন্স সিনেমাটি ঢাকার এক কুখ্যাত গ্যাংস্টার কে নিয়ে নির্মিত সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে আরো আছেন তাসনিয়া ফারিণ, ইন্তেখাব দিনার , রাশেদ মামুন অপু , দিব্যেন্দু ভট্টাচার্য, এজাজুল ইসলাম, সুব্রত দত্তসহ আরো অনেকে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর

যুক্তরাষ্ট্রে নিজের দলের জন্য স্টেডিয়াম চালু করলেন শাহরুখ

যুক্তরাষ্ট্রে শাহরুখের স্টেডিয়াম বলিউড সুপারস্টার শাহরুখ খান শুধু চলচ্চিত্রেই নন, ক্রিকেট অঙ্গনেও প্রতিষ্ঠিত এক…
শাহরুখের নতুন স্টেডিয়াম

কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের অর্থ জালিয়াতির কারণে কারাদন্ড প্রদান

নেটফ্লিক্সের অর্থ জালিয়াতি হলিউড নির্মাতা কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের একটি বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিরিজের…
কার্ল এরিক রিনশকে নেটফ্লিক্সের
0
Share