হ্যারি পটার সিজন ২
এইচবিও ২০২৩ সালে ‘হ্যারি পটার’ টিভি সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল। জনপ্রিয় বই সিরিজ অবলম্বনে পূর্ণাঙ্গ রূপে গল্পটি ছোট পর্দায় আসবে-এ খবরেই দারুণ উচ্ছ্বসিত হয়েছিলেন ‘পটারহেড’রা। দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। চলতি বছরের বড়দিনেই মুক্তি পাবে সিরিজটি। তবে মুক্তির আগেই ট্রেলার দেখে বোঝা গেছে, দর্শকদের আগ্রহ কতটা তুঙ্গে। কারণ, হ্যারি পটার সিজন ২ ট্রেলার- দুই দিনেই ২৭৭ মিলিয়ন ভিউ কামিয়েছে, যা এটিকে এইচবিও ও এইচবিও ম্যাক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলারে পরিণত করেছে।
সিরিজটি তৈরি হয়েছে জে. কে. রাওলিং–এর সাত খণ্ডের উপন্যাস অবলম্বনে। আগে ড্যানিয়েল রেডক্লিফ–এর অভিনয়ে বড় পর্দায় ‘হ্যারি পটার’ বিশ্বজুড়ে বিপুল সাফল্য পেয়েছিল। এবার সেই পরিচিত গল্পই নতুনভাবে বলা হবে টেলিভিশনের জন্য। প্রথম মৌসুমে তুলে ধরা হবে হ্যারি পটার অ্যান্ড দ্য সোরসারার্স স্টোন–এর কাহিনি। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি মৌসুমে একটি করে বইকে কেন্দ্র করে এগোবে সিরিজটি।

ট্রেলারে দেখা যায় ১১ বছর বয়সী হ্যারিকে, যে এতদিন নিজেকে সাধারণ ছেলে বলেই জানত। হঠাৎই সে পায় জাদুর স্কুলে ভর্তি হওয়ার চিঠি, আর সেখান থেকেই খুলে যায় এক অজানা জগতের দরজা। নতুন বন্ধু হিসেবে পরিচয় হয় রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার–এর সঙ্গে। ‘সোর্টিং হ্যাট’, ক্লাসরুম, এমনকি গ্রিফিন্ডরের হয়ে কুইডিচ খেলাও জায়গা করে নিয়েছে ট্রেলারে। বিশেষভাবে দৃষ্টি কেড়েছে হ্যারি ও হ্যাগ্রিড–এর আবেগঘন সংলাপ, যেখানে হ্যারির মা–বাবার সাহসিকতা ও মানবিকতার কথা উঠে আসে।
হ্যারি পটার সিজন ২ তে কারা আছেন?
নতুন সিরিজে হ্যারির ভূমিকায় অভিনয় করেছেন ডমিনিক ম্যাকলাফলিন। তাঁর সঙ্গে রয়েছেন অ্যালাস্টেয়ার স্টাউট (রন) ও অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়োনি)। তাঁরা একসঙ্গে জাদুবিদ্যার জগতে প্রবেশের পাশাপাশি মুখোমুখি হবেন ভয়ংকর লর্ড ভলডেমর্ট–এর। ম্যাকলাফলিন এর আগে ‘গিফটেড’ ও গ্রো–এ অভিনয় করেছেন। অন্যদিকে, স্টাউটের জন্য এটি প্রথম বড় কাজ। সবচেয়ে কম বয়সী স্ট্যানটন ইতিমধ্যেই লন্ডনের ওয়েস্টএন্ডে ম্যাটিল্ডা-দ্য মিউজিক্যাল–এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

সিরিজটির শোরানার হিসেবে আছেন ফ্রানচেস্কা গার্ডিনার, যিনি সাকসেশন–এর জন্য পরিচিত। পরিচালনায় রয়েছেন মার্ক মেলড, যিনি কাজ করেছেন গেম অব থ্রোনস–এ।
সব ঠিক থাকলে বড়দিনে মুক্তি পাবে হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন অবলম্বনে নির্মিত প্রথম মৌসুম। এটি প্রচারিত হবে এইচবিওতে, আর ওটিটিতে দেখা যাবে এইচবিও ম্যাক্সে। সাতটি বই থেকে ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে আটটি সিনেমা নির্মিত হলেও অনেক কিছুই পর্দায় পুরোপুরি ফুটে ওঠেনি। তাই এবার পূর্ণাঙ্গ রূপে গল্পটি দেখার অপেক্ষায় থাকা ভক্তদের উচ্ছ্বাস ট্রেলারেই স্পষ্ট হয়ে উঠেছে।


