Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় তারকাদের

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে স্মরণ করিয়ে দিয়েছে মহান মুক্তিযুদ্ধের রক্তঝরা ইতিহাস। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং নব্বই দশকের তারকা শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা প্রকাশ করেছেন।

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
অভিনেত্রী জয়া আহসান, ছবি: সংগৃহীত

আজ থেকে আমরা স্বাধীন: জয়া আহসান

জয়া আহসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা তুলে ধরে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, “১৯৭১ সালে এই দিনে এ দেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল—আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা।” জয়া তার পোস্টে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও অসংখ্য আত্মত্যাগের কথা স্মরণ করেছেন।

লাল-সবুজে শাবনূরের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

শাবনূর তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন একটি ছবি পোস্ট করে লাল-সবুজ রঙের পোশাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা। আজকের দিনে সবাইকে প্রাণভরে শুভেচ্ছা।’ পতাকা এবং ফুলের ইমোজি দিয়ে পোস্টে আবেগ আরও ফুটিয়ে তোলা হয়েছে।

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
অভিনেত্রী শাবনূর, ছবি: সংগৃহীত

দুই তারকার পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তরা মন্তব্যে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা, আমাদের গর্ব, আমাদের অহংকার।’

শাবনূর প্রথমবার চলচ্চিত্রকার এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। পরে প্রয়াত নায়ক সালমান শাহসহ রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানদের সঙ্গে জুটি করে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং ২০২৩ সালে নারীকেন্দ্রিক সিনেমা ‘রঙ্গনা’য় অভিনয় শুরু করেছেন।

স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট
অভিনেত্রী কেয়া পায়েল, ছবি: ফেসবুক থেকে নেয়া

বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা কেয়া পায়েলের

এছাড়াও মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী কেয়া পায়েল। নিজের ফেসবুক পোস্টে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগের কথা স্মরণ করেন। কেয়া লেখেন, ‘স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ’।

তার এই পোস্ট ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করে তার অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।  স্বাধীনতার চেতনা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্বাধীনতা দিবসে তারকাদের আবেগঘন পোস্ট দেশের মানুষকে ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল ও দেশপ্রেমিক রাখার এক অনন্য উদাহরণ।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share