Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

৯৮তম অস্কারে যারা যারা জিতলেন

৯৮তম অস্কারে
৯৮তম অস্কার বিজয়ী

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ড

আজ বাংলাদেশ সময় সোমবার ভোররাতে শুরু হয় অস্কারের মূল আয়োজন। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শুরু করা হয় বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম। বলে রাখা ভালো, এবারের অস্কারে রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে রায়ান কুগলারের সিনেমা ‘সিনার্স’। এটি অস্কারের মনোনয়নের ইতিহাসে সর্বোচ্চ। চলুন, দেখে নেয়া যাক ৯৮তম অস্কারে যারা যারা জিতলেন ।  

সেরা সিনেমা

৯৮তম অস্কারে

এবারের অস্কারে সেরা সিনেমার পুরস্কার জিতেছে পল টমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করা হয়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য-এসবই বিষয়ই উঠে এসেছে সিনেমায়। সিনেমাটি প্রশ্নের মুখে ফেলেছে যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা ও ক্ষমতা সংস্কৃতিকে। গত বছর মুক্তির পর থেকেই ব্যাপক আলোচনার জন্ম দেয় লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত এই সিনেমাটি। সিনেমাটি সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি অস্কার জিতে নিয়েছে এবার।  

সেরা নির্মাতা

৯৮তম অস্কারে
পল থমাস এন্ডারসন | ছবি : গেটি ইমেজ

এবারের অস্কারে সেরা নির্মাতার পুরস্কারও জিয়েছেন পল থমাস এন্ডারসন। সেরা নির্মাতার পুরস্কার জিতে পল বলেন, ‘এটার জন্য (অস্কার) আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আপনাদের ধন্যবাদ।’

সেরা অভিনেতা

৯৮তম অস্কারে
মাইকেল বি জর্ডান | ছবি: গেটি ইমেজ

এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার সিনার্স সিনেমার মূল অভিনেতা মাইকেল বি জর্ডান।  “সিনার্স” সিনেমাটি পরিচালনা করেছেন রায়ান কুগলার। সিনেমাটি মূল অভিনেতার পুরস্কার ছাড়াও মোট চারটি পুরস্কার জিতেছে এবারের অস্কার আসরে।

সেরা অভিনেত্রী

৯৮তম অস্কারে
জেসি বাকলি | ছবি: গেটি ইমেজ

হলিউড অভিনেত্রী জেসি বাকলি ‘হ্যামনেট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। বর্তমান প্রজন্মের অন্যতম বহুমাত্রিক অভিনয়শিল্পী জেসি। লিডিং রোলে এটি তাঁর প্রথম অস্কার জয়।

‘হ্যামনেট’ চলচ্চিত্রে জেসি বাকলি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস শেক্সপিয়ারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে তাদের সন্তানের মৃত্যুর পর শোক ও ব্যক্তিগত বেদনার মধ্য দিয়ে তাঁর জীবনের সংগ্রামকে তুলে ধরা হয়েছে।

সেরা পার্শ্ব অভিনেতা  

সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছে-ওয়ান ব্যাটল আফটার এনাদার- এর অভিনেতা শন পেন।

৯৮তম অস্কারে
শন পেন | ছবি: সংগৃহিত

সেরা পার্শ্ব অভিনেত্রী

৯৮তম অস্কারে
অ্যামি ম্যাডিগান | ছবি: গেটি ইমেজ

সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছে ‘উইপনস’ সিনেমার অভিনেত্রী অ্যামি ম্যাডিগান।

সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র

৯৮তম অস্কারে

সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে বিজয়ী হয়েছে ইয়োকিম ট্রিয়ারের পরিচালিত সিনেমা “সেন্টিমেন্টাল ভ্যালু”।   

৯৮তম অস্কার বিজয়ীদের তালিকা

৯৮তম অস্কার বিজয়ীদের তালিকা

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
বিজয়ী: কে-পপ ডেমন হান্টারস
সেরা তথ্যচিত্র (ডকুমেন্টারি) চলচ্চিত্র
বিজয়ী: মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন
সেরা মূল চিত্রনাট্য
বিজয়ী: সিনার্স — রায়ান কুগলার
সেরা অভিযোজিত চিত্রনাট্য
বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার এনাদার — পল থমাস অ্যান্ডারসন
সেরা সিনেমাটোগ্রাফি
বিজয়ী: সিনার্স — অটাম ডুরাল্ড আর্কাপো
সেরা চলচ্চিত্র সম্পাদনা
বিজয়ী: ওয়ান ব্যাটল আফটার এনাদার — এন্ডি জারগেনসেন
সেরা ভিজুয়াল এফেক্টস
বিজয়ী: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ — জো লেটারি, রিচার্ড বেনহাম, এরিক স্যান্ডন ও ড্যানিয়েল ব্যারেট
সেরা অ্যানিমেটেড শর্ট
বিজয়ী: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা তথ্যচিত্র শর্ট
বিজয়ী: অল দ্য এম্পটি রুমস

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share