Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ স্পাই সিরিজ। সোমবার (৯ মার্চ) সকালে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সিরিজটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে।  ড্রামেডি, স্পাই থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিরিজটির গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা কররেছেন শিহাব শাহীন নিজেই।   

‘ক্যাকটাস’-এর প্রকাশিত পোস্টারে দেখা যায়, প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী বেশ একশন  মুডে রয়েছেন। পোস্টারে বুঝা যাচ্ছে, মানসিভ চরিত্রের অভিনয় করা প্রীতম হাসান যেন বিপদের মুখে থাকা অনুরা চরিত্রের মেহজাবীনকে বাঁচানোর চেষ্টা করছেন। পোস্টারের এ দৃশ্যই সিরিজটির গল্পে রহস্য ও উত্তেজনার আভাস দিচ্ছে।  

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

 নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ‘ক্যাকটাস’ একটি থ্রিলার ঘরানার গল্প, যার কেন্দ্রীয় চরিত্র মানসিভ। এ চরিত্রেই অভিনয় করেছেন প্রীতম হাসান। একজন দক্ষ হ্যাকার হিসেবে গল্পে তাঁকে দেখা যাবে। টিজারে দেখা গেছে, মানসিভ কারাগারে বন্দী, তবে সাইবারজগতে তাঁর অসাধারণ দক্ষতা রয়েছে। একপর্যায়ে রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে সরকারের সহায়তায় কারাগার থেকেই তাঁকে আবার আসতে হয় হ্যাকিংয়ে। অপরাধীর মেধাই হয়ে ওঠে নিরাপত্তা বিধানের অন্যতম অস্ত্র।  

টিজার প্রকাশিত হয়েছে

এরই মধ্যে সিরিজটির টিজারও প্রকাশ পেয়েছে। সেখানে মেহজাবীন চৌধুরীকে দেখা গেছে চিরায়ত চরিত্রের বাহিরে অ্যাকশনধর্মী, শক্তিশালী ও আত্মবিশ্বাসী চরিত্রে। মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’-এ তাঁদের রহস্যময় ও অ্যাকশনকেন্দ্রিক উপস্থিতি, দক্ষতাপূর্ণ অভিনয় গল্পে নতুন মাত্রা যোগ করেছেন বলেই মনে করছেন দর্শকেরা।  

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

এই সিরিজটি ঈদ উপলক্ষে দেশে মুক্তির তালিকায় থাকা সব নাটক, ওয়েব কনটেন্টের মধ্যে  অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।  এদিকে, পোস্টারটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি শেয়ার করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ সংশ্লিষ্ট অনেকেই।

‘ক্যাকটাস’ নিয়ে নির্মাতার ভাবনা

বেশ কিছুদিন আগেই এই ওয়েব থ্রিলারটির কথা একটি অনুষ্ঠানের মাধ্যমে জানান দেয় চরকি ও নির্মাতা শিহাব শাহীন। নির্মাতা এটি নিয়ে জানান, সিরিজটি একটি ব্যতিক্রমী সিরিজ হতে যাচ্ছে। সাইবার জগত, তথা এর অপরাধ নিয়ে বাংলাদেশে এর আগে এতো বড় স্কেলে কেউ কাজ করেনি বলেও জানিয়েছিলেন এই নির্মাতা। এ নিয়ে স্পাই ইউনিভার্স তৈরি করার পরিকল্পনা কথাও জানান নির্মাতা।

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

এ নিয়ে তিনি বললেন, ‘আমরা তো ‘জেমস বন্ড’ বানাতে পারব না, আবার এটি “মাসুদ রানা”ও না। আমাদের মতো করে স্পাই ইউনিভার্স তৈরি করছি। এ ধরনের কাজ বাংলাদেশে খুব বেশি হয়নি।’

এতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
0
Share