Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান একত্র
রজনীকান্ত ও কমল হাসান

রজনীকান্ত ও কমল হাসান

দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন ছবিতে দেখা যায়নি। শেষবার ১৯৮৫ সালে তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখা গিয়েছিল গিরফতার (গ্রেপ্তার) ছবিতে। ছবিতে তাঁদের সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চনও। এবার আবারো রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন দীর্ঘ চার দশক পর।

১৯৮৫ সালের পর কেটে গেছে দীর্ঘ চার দশক। মাঝে কোন সিনেমায় দেখা যায়নি এই দুই মহাতারকাকে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এসেছে তাদের নতুন প্রজেক্ট ‘কেএইচxআরকে। ইতোমধ্যে এর প্রোমো প্রকাশিত হয়েছে যা ইতিমধ্যেই আলোড়ন তুলেছে  পুরো দক্ষিণ এশিয়াজুড়ে।    

রজনীকান্ত ও কমল হাসান একত্র

‘কেএইচxআরকে’ পরিচালনা করেছেন নির্মাতা নেলসন দিলীপকুমার এবং সংগীতে আছেন অনিরুদ্ধ রবিচন্দর।

প্রোমোতে রজনীকান্ত ও কমল হাসানকে রেট্রো লুকে দেখা গেছে। শুরুতে দেখা যায় নেলসন ও অনিরুদ্ধকে। অনিরুদ্ধ ছবির সুর নিয়ে বেশ চিন্তিত। তাদের এই ভুল বোঝাবুঝির মজার মুহূর্তের মধ্যেই দৃশ্যপট বদলে যায়। সেখানে হঠাৎ করেই প্রবেশ করেন দুই কিংবদন্তি। স্টাইলিশ উপস্থিতিতে তাঁরা একটি গ্যারেজের ভেতর দিয়ে হাঁটেন এবং শেষে একটি গাড়িতে ওঠেন। চালকের আসনে যান কমল হাসান, আর পেছনে বসেন নেলসন ও অনিরুদ্ধ।

সুর নিয়ে আলোচনা শুরু হতেই কমলের সরাসরি প্রশ্ন- “আগে বলুন, ছবির নায়ক কে?” একই প্রশ্নের পুনরাবৃত্তি করেন রজনীকান্তও।

রজনীকান্ত ও কমল হাসান একত্র
রজনীকান্ত ও কমল হাসান | ছবি: কেএইচxআরকে প্রমো থেকে

জানা গেছে, ‘কেএইচxআরকে’ ছবির চূড়ান্ত নাম নয়। এটি আপাতত প্রজেক্টের শিরোনাম মাত্র। সময়ের সঙ্গে সঙ্গে অফিসিয়াল নাম ঘোষণা করা হবে।

সত্তর ও আশির দশকে একাধিক তামিল ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা- যেমন অপূর্ব রাগাঙ্গাল, মুন্দ্রু মুদিচু এবং আভারগাল। ১৯৭৯ সালের আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম ছিল তাঁদের শেষ যৌথ ফ্যান্টাসি ছবি। পরে থিল্লু মুল্লু ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল কমল হাসানকে।

এবার আবারো একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই দুই মহাতারকা যা দেখে উদ্বেলিত দর্শকরা। রজনীকান্ত ও কমল হাসানকে একত্রে দেখা এখন কেবল সময়ের অপেক্ষা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’ উপন্যাস- সিনেমায় নতুন কি পাওয়া গেল?

উপন্যাস থেকে সিনেমা “মা আজ মারা গেছেন। কিংবা হয়তো গতকাল, আমি জানি না। বৃদ্ধাশ্রম থেকে একটা টেলিগ্রাম পেয়েছি:…
আলব্যের কামুর ‘দ্য স্ট্রেঞ্জার’

মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার   

মাইকেল জ্যাকসন বায়োগ্রাফি ‘মাইকেল’ পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছে…
মাইকেল জ্যাকসনের ছবির পুনরায় শুটিংয়ে খরচ ১৫ মিলিয়ন ডলার  

শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ    

১০০তম অস্কার শততম অস্কারের তারিখ ঘোষণা করেছে একাডেমী অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ যা অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। তবে এর…
শততম অস্কারের তারিখ ঘোষণা
0
Share