Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার পরিচয় কি?

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার
হার্দিক পান্ডিয়া ও মাহিকা

হার্দিক পান্ডিয়া

ভারত ও শ্রীলংকায় চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। তারই ধারাবাহিকতায় নানা চরাই-উতরাই পেরিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। দুই প্রতিবেশী দেশ এই ‘হাই ভোল্টেজ’ ম্যাচটি খেলতে এখন আছে শ্রীলঙ্কায়। ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের সফরে খেলোয়াড়দের স্ত্রী বা প্রেমিকাকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। সে কারণে হার্দিক পান্ডিয়ার সঙ্গে গিয়েছেন তার প্রেমিকা মাহিকা শর্মা। এই খবর সামনে আসতেই আলোচনায় এই তারকা জুটি। হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার পরিচয় কি? তা জেনে নেয়া যাক।   

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার

আলোচনা শুরু হয় ভালোবাসা দিবসকে কেন্দ্র করে হার্দিক পান্ডিয়া তাঁর প্রেমিকাকে উৎসর্গ করে একটি ট্যাটু করার পর। ট্যাটু আর্টিস্ট সানি ভানুশালির টিম জানিয়েছে, শুরুতে ক্রিকেটারের ভাবনা ছিল খুব সূক্ষ্মভাবে প্রেমিকাকে ট্রিবিউট দেওয়া। কিন্তু আলোচনার পর ধারণাটি আরও গভীর অর্থবহ রূপ নেয়। শুধু একটি অক্ষর নয়, পুরো ডিজাইন তৈরি করা হয়েছে দুটি চিতাবাঘের মোটিফ দিয়ে। একটি চিতা শক্তি, আত্মবিশ্বাস ও দৃঢ়তার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। এক চিতা প্রথমটির চারপাশে ঘুরে গিয়ে সূক্ষ্মভাবে ‘এম’ অক্ষরের আকৃতি তৈরি করেছে। এই ‘এম’ দিয়েই মাহিকাকে বোঝানো হয়েছে।

ট্যাটুশিল্পীর ভাষায়, এটি নাকি এমন এক সম্পর্কের প্রতীক, যেখানে দুজন একে অপরের শক্তিকে আরও বড় করে তোলে।

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার

স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর হার্দিক পান্ডিয়া সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সেই সম্পর্ক ভাঙার খবরের পর এবার মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন হার্দিক।

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার পরিচয়

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার

জানা গেছে,মাহিকার দিল্লিতে বেড়ে উঠেছেন। নেভি চিলড্রেন স্কুল থেকে স্কুলজীবন শেষ করার পর তিনি কলেজে অর্থনীতি ও ফাইন্যান্সে পড়াশোনা করেন। পড়াশোনায় ছিলেন মেধাবী। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় পেয়েছিলেন ১০ সিজিপিএ। পড়াশোনার সময়ই বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ করেছেন, যার মধ্যে ছিল অর্থনীতি, শিক্ষা ও তেল–গ্যাসসংক্রান্ত কৌশল–পরিকল্পনা।

শিক্ষাজীবন শেষে বিনোদন দুনিয়ায় পা রাখেন মাহিকা। অভিনয় ও মডেলিংয়ে তিনি বেশ পারঙ্গম। ভারতীয় র‌্যাপার রাগার এক মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। এ ছাড়া ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাক’ ও ওমঙ্গ কুমারের ‘নারেন্দ্র মোদি’ (২০১৯) ছবিতে, যেখানে প্রধান ভূমিকায় ছিলেন বিবেক ওবেরয়। বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তিনি।

হার্দিক পান্ডিয়ার প্রেমিকা মাহিকার

ফ্যাশন দুনিয়ায়ও সফল রয়েছে মাহিকার উপস্থিতি। মাহিকা -অনীতা দোংরে, রিতু কুমার, তরুণ তাহিলিয়ানি, মনীশ মালহোত্রা ও অমিত আগারওয়ালের মতো নামকরা ডিজাইনারদের র‌্যাম্প শোতে হেঁটেছেনও। ২০২৪ সালে ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে জিতেছেন মডেল অব দ্য ইয়ার (নিউ এজ) খেতাব। এ ছাড়া এল ম্যাগাজিনে মাহিকা জিতেছেন ‘মডেল অব দ্য সিজন’ অ্যাওয়ার্ডও।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

উচ্চ মাধ্যমিকেই প্রেমে পড়েন সাদিয়া আয়মান

অতীত ভুলে সামনে এগোতে চান সাদিয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।  অল্প সময়েই দর্শকের মনে জায়গা…
উচ্চ মাধ্যমিকেই প্রেমে পড়েন সাদিয়া আয়মান
0
Share