Tuesday, November 17, 2026

হলিউডে ডেপের রাজকীয় ফেরা – প্রথম দিনের আয়ে চমক

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আট বছর পর বড় স্টুডিওর সিনেমা নিয়ে হলিউডে ফিরেই বক্স অফিসে চমক দেখালেন জনি ডেপ। তাঁর নতুন সিনেমা ‘এবেনেজার’ মুক্তির প্রথম দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষে উঠে এসেছে। ডিকেন্সের কালজয়ী গল্পের এই নতুন রূপায়ণ দিয়ে ডেপের রাজকীয় ফেরা নিয়ে এখন আলোচনা হলিউডজুড়ে।

চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে ‘এবেনেজার’। গল্পের কেন্দ্রে কৃপণ ব্যবসায়ী এবেনেজার স্ক্রুজ, যার জীবনে এক বড়দিনের রাতে হাজির হয় অতীত, বর্তমান ও ভবিষ্যতের তিন প্রেতাত্মা। তাদের দেখানো পথেই নিজের জীবন ও আচরণ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন স্ক্রুজ। সেই চরিত্রেই অভিনয় করেছেন ডেপ।

হলিউডে ডেপের রাজকীয় ফেরা - প্রথম দিনের আয়ে চমক

গত শুক্রবার উত্তর আমেরিকার ৩ হাজার ৫৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনেই আয় দাঁড়িয়েছে ৬৭ লাখ মার্কিন ডলার। বিশ্লেষকদের ধারণা, প্রথম সপ্তাহান্তে শুধু উত্তর আমেরিকা থেকেই আয় আসতে পারে ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি ডলার।

আন্তর্জাতিক বাজার থেকে আরও প্রায় ২ কোটি ডলার যোগ হলে বিশ্বব্যাপী উদ্বোধনী আয় ৪ কোটি ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে। প্যারামাউন্টের এই সিনেমার নির্মাণ ব্যয় ৩ কোটি ৮০ লাখ ডলার, আর দর্শকদের কাছ থেকে এটি পেয়েছে ‘এ মাইনাস’ সিনেমাস্কোর।

ডেপের রাজকীয় ফেরা আট বছর পর

২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড’-এর পর এটিই ডেপের প্রথম বড় স্টুডিও প্রযোজনার সিনেমা। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই আর নানা বিতর্কের কারণে দীর্ঘ সময় মূলধারার হলিউড থেকে দূরে ছিলেন তিনি। মাঝের বছরগুলোতে ‘মিনামাটা’ ও ‘জেন দু বারি’-তে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন ‘মোদি, থ্রি ডেইজ অন দ্য উইং অব ম্যাডনেস’।

‘এবেনেজার’ পরিচালনা করেছেন টিআই ওয়েস্ট, যিনি হরর ট্রিলজি ‘এক্স’-এর জন্য পরিচিত। তাঁর হাতেই ডিকেন্সের চিরচেনা গল্প পেয়েছে নতুন রূপ, আর সেই রূপের কেন্দ্রে ডেপের স্ক্রুজ চরিত্রটি।

হলিউডে ডেপের রাজকীয় ফেরা - প্রথম দিনের আয়ে চমক

একই দিনে মুক্তি পাওয়া অ্যামাজন এমজিএমের ‘হাউ টু রব আ ব্যাংক’ অবশ্য প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২ হাজার ৮১০টি প্রেক্ষাগৃহ থেকে প্রথম দিনে ছবিটির আয় মাত্র ২২ লাখ ডলার; সপ্তাহান্তে তা সাড়ে ৪৭ লাখ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেভিড লেইচের এই সিনেমায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট, জো ক্রাভিটজ ও পিট ডেভিডসন।

অন্যদিকে সনির অ্যাকশন থ্রিলার ‘ঘোস্ট সোলজার’ প্রথম দিনে আয় করেছে ১৫ লাখ ডলার। আগে মুক্তি পাওয়া ‘দ্য ক্যাট ইন দ্য হ্যাট’ ও ‘গডজিলা মাইনাস জিরো’-ও বক্স অফিসে উল্লেখযোগ্য আয় ধরে রেখেছে। তবে সপ্তাহের আলোচনার কেন্দ্রে এখন ‘এবেনেজার’ আর ডেপের প্রত্যাবর্তনই।

Share

Read more

Local News