Tuesday, November 17, 2026

ছয় বছর পর নিম্মির সম্পত্তির মামলা, অভিযুক্ত পরিচর্যাকারী

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

বলিউডের প্রয়াত অভিনেত্রী নিম্মি মারা গেছেন ২০২০ সালে। ছয় বছর পর তাঁর ব্যাংকের ১.৭৭ কোটি টাকা, মুম্বইয়ের দুটি ফ্ল্যাট ও একটি গাড়ি আত্মসাতের অভিযোগে তাঁরই সাবেক পরিচর্যাকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সান্তাক্রুজ পুলিশ।

পঞ্চাশ ও ষাটের দশকের গোড়ার হিন্দি ছবির পরিচিত মুখ ছিলেন নিম্মি, আসল নাম নওয়াব বানু। ২০২০ সালের ২৫ মার্চ মৃত্যু হয় তাঁর। পরিচর্যাকারী আসরার ইকবাল শেখের বিরুদ্ধে মামলাটি হয়েছে তাঁর প্রপৌত্র মোহাম্মদ ইউনুস সেলিম দুরানির (৪৮) অভিযোগের ভিত্তিতে। নিম্মির উইল কার্যকর করার প্রক্রিয়া এখনো বম্বে হাইকোর্টে বিচারাধীন।

ছয় বছর পর নিম্মির সম্পত্তির মামলা, অভিযুক্ত পরিচর্যাকারী

এফআইআর অনুযায়ী, নিম্মি ও তাঁর স্বামী প্রখ্যাত চিত্রনাট্যকার আলি রাজা ২০০৩ সালে জুহু তারা রোডের নেহা অ্যাপার্টমেন্টে দুটি ফ্ল্যাট কেনেন। ২০০৩ সাল থেকেই দম্পতির ঘরের কাজ ও পরিচর্যার দায়িত্বে ছিলেন আসরার। ২০০৭ সালে স্বামীর মৃত্যুর পর নিম্মি আসরারের সঙ্গে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং নিজের আর্থিক লেনদেনের দায়িত্ব তাঁর হাতেই তুলে দেন।

নিম্মির সম্পত্তির মামলা ঘিরে অভিযোগ

দুরানির অভিযোগ, নিম্মির উইলে ব্যাংকে জমা ১.৭৭ কোটি টাকা (স্টেট ব্যাংকে ১.২৩ কোটি ও সারস্বত ব্যাংকে ৫৪ লাখ) ও দুটি ফ্ল্যাট দেওয়ার কথা ছিল তাঁর বোন শবানা বানোর ছেলে আলি সৈয়দ পারভেজকে, যাঁকে নিজের সন্তানের মতোই মনে করতেন নিম্মি। ব্রিটেনে বসবাসকারী পারভেজের মৃত্যু হয় ২০২০ সালের ডিসেম্বরে। তাঁর স্ত্রী সলমা পারভিন দুরানিকে পাওয়ার অব অ্যাটর্নি দিয়ে আইনি পদক্ষেপের দায়িত্ব দেন।

অভিযোগে বলা হয়েছে, নিম্মির মৃত্যুর পর আসরার ওই এফডির টাকা আত্মসাৎ করেন, তাঁর মারুতি সুজুকি সিয়াজ গাড়িটি ভাঙারি হিসেবে বিক্রি করে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং দুটি ফ্ল্যাট দখলের চেষ্টা করেন। দুরানির আরও দাবি, পুলিশের কাছে অভিযোগ করার পর আসরার তাঁর সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাট বিক্রির টাকা দুজনে সমান ভাগে নেওয়ার প্রস্তাব দেন।

ছয় বছর পর নিম্মির সম্পত্তির মামলা, অভিযুক্ত পরিচর্যাকারী

অভিযোগের ভিত্তিতে গত ১১ নভেম্বর আসরারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০সহ ৪০৪, ৪০৬, ৪৬৫, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় এফআইআর দায়ের করে সান্তাক্রুজ পুলিশ। অভিযুক্ত অপরাধগুলো ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগের হওয়ায় পুরনো দণ্ডবিধিতেই মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Share

Read more

Local News