Tuesday, November 17, 2026

শুটিং সেটে অস্বস্তিকর আচরণ – মুখ খুললেন স্বরা

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

ক্যারিয়ারের একদম শুরুর দিকে শুটিং সেটে এক পরিচালকের হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১১ সালের সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে মুখ খুললেন তিনি।

ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, ঘটনাটি ২০১১ সালের। তখন সদ্য ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি, বয়স বিশের কোঠায়। মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার আউটডোর শুটিং চলছিল; শুটিং শুরুর প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি। তবে কার বিরুদ্ধে অভিযোগ কিংবা ঠিক কীভাবে হয়রানি করা হয়েছিল, তা খোলাসা করেননি অভিনেত্রী।

শুটিং সেটে অস্বস্তিকর আচরণ - মুখ খুললেন স্বরা

স্বরার ভাষ্য, ঘটনার সময় তিনি বুঝতেই পারেননি তাঁর সঙ্গে যা ঘটছে, তা কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে। কারণ, ওই ব্যক্তি তাঁর সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি। স্বরা বলেন, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ, ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি।’

মুখ খুললেন স্বরা, পাশে ছিলেন না কেউ

সেই সময় স্বরার কোনো ব্যক্তিগত টিম ছিল না, চলচ্চিত্রজগতে পরিচিতজনও তেমন গড়ে ওঠেনি। সমস্যায় পড়লে কার কাছে সাহায্য চাইবেন, সেটিও জানা ছিল না তাঁর। স্বরা বলেন, ‘আমি অন্যভাবে অসহায় ছিলাম। আমার কোনো ব্যক্তিগত টিম ছিল না। এমন কেউ ছিল না, যার কাছে গিয়ে সাহায্য চাইতে পারতাম।’

সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা ছিল টানা ৫৬ দিনের। কিন্তু কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে পারেননি স্বরা; ক্যারিয়ার গড়ার লড়াইয়ে এমন সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। তাঁর কথায়, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’

কয়েক বছর পর বিশ্বজুড়ে মিটু আন্দোলন শুরু হলে অন্য নারীদের অভিজ্ঞতা পড়তে গিয়ে নিজের ঘটনার মিল খুঁজে পান স্বরা। তখনই বুঝতে পারেন, তাঁর সঙ্গে ঘটেছিল যৌন হয়রানিই। স্বরা বলেন, ‘তখন আমার মনে হয়েছিল, হে ঈশ্বর! এটাই তো হয়রানি। যৌন হয়রানির পাঠ্যবইয়ের উদাহরণ যেন।’ শেষ পর্যন্ত সিনেমাটির নির্বাহী প্রযোজকের কাছে বিষয়টি খুলে বলেন তিনি; প্রযোজক তাঁর পাশে দাঁড়িয়ে বাকি শুটিং সহজ করে দেন। সেই প্রযোজকই পরে স্বরার বন্ধু ও ম্যানেজার হন।

শুটিং সেটে অস্বস্তিকর আচরণ - মুখ খুললেন স্বরা

নিজের অভিজ্ঞতা থেকে কর্মজীবনে পা রাখা তরুণীদের জন্য বার্তাও দিয়েছেন স্বরা। তাঁর মতে, কর্মক্ষেত্রে কোনো আচরণ অস্বস্তিকর মনে হলে ছোট করে দেখা যাবে না; কাছের মানুষের সঙ্গে কথা বলা, সাহায্য চাওয়া ও প্রতিবাদ করা জরুরি। অভিনেত্রী বলেন, ‘মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য চান, সহযোগিতা নিন। অনুচিত আচরণ দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। কারণ, এখন আমরা সেটা করতে পারি।’

Share

Read more

Local News