Tuesday, November 17, 2026

অপেক্ষা বাড়ল – এ বছর আসছে না ‘পঞ্চায়েত’ সিজন ৫

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন সিজনের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। জিতেন্দ্র কুমার ও নীনা গুপ্ত অভিনীত সিরিজটির পঞ্চম সিজন ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত সেই সম্ভাবনা নেই। অ্যামাজন প্রাইম ভিডিও জানিয়েছে, এ বছর আসছে না ‘পঞ্চায়েত’ সিজন ৫। তবে নতুন সিজনের মুক্তির তারিখ এখনো প্রকাশ করেনি প্ল্যাটফর্মটি।

প্রাইম ভিডিওর পোস্টে কী জানানো হলো?

১৫ নভেম্বর প্রাইম ভিডিও ইন্ডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পঞ্চায়েত’ সিজন ৫ নিয়ে একটি পোস্ট দেয়। সেখানে জানানো হয়, নতুন সিজন এ বছর মুক্তি পাচ্ছে না। পোস্টে মজার ছলে লেখা হয়, ‘পঞ্চায়েতের পরবর্তী সিজন বন্দী।’

অপেক্ষা বাড়ল - এ বছর আসছে না ‘পঞ্চায়েত’ সিজন ৫

পোস্টের সঙ্গে সিরিজের ‘বানরাকাস’ চরিত্রের একটি ছবিও প্রকাশ করা হয়। চরিত্রটিতে অভিনয় করেছেন দুর্গেশ কুমার। এর আগে ২০২৬ সালের শেষ দিকে সিরিজটির নতুন সিজন আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে প্রাইম ভিডিওর নতুন ঘোষণায় সেই সম্ভাবনা আপাতত শেষ হলো।

নতুন সিজনে থাকছেন যাঁরা

সিরিজের কেন্দ্রীয় চরিত্র অভিষেক ত্রিপাঠির ভূমিকায় আবারও ফিরবেন জিতেন্দ্র কুমার। তাঁর সঙ্গে নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানভিকা, ফয়সাল মালিক ও চন্দন রায়কেও দেখা যেতে পারে।

দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত সিরিজটির নির্মাতা ও চিত্রনাট্যকার চন্দন কুমার। পরিচালনা করছেন দীপক কুমার মিশ্র।

নতুন গল্পে কী থাকছে?

চতুর্থ সিজনের শেষ পর্বে বেশ কিছু ঘটনা অমীমাংসিত থেকে যায়। নতুন সিজনে ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন, অভিষেক ও রিঙ্কির সম্পর্ক এবং প্রধানজির ওপর হামলার ঘটনার পরিণতি দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

আগের সিজনে অভিষেক ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাশাপাশি রিঙ্কির কাছে নিজের ভালো লাগার কথাও জানায় সে। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে মঞ্জু দেবীকে হারিয়ে জয়ী হন ক্রান্তি দেবী। ফলে ফুলেরা গ্রামের রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন আসে।

নতুন সিজনে এসব ঘটনার পর কী হয়, তা নিয়েই দর্শকদের আগ্রহ। ফুলেরা গ্রামের নতুন নেতৃত্বের সঙ্গে অভিষেকের সম্পর্ক কেমন হবে, নিজের এমবিএ করার স্বপ্ন পূরণে সে কতটা এগোতে পারবে এসব প্রশ্নের উত্তর মিলতে পারে পরবর্তী পর্বে।

এদিকে নতুন সিজন নিয়ে নীনা গুপ্তাও আগে মজা করে বলেছিলেন, ‘চিত্রনাট্য ফাঁস হয়ে গেছে। পরের সিজনের জন্য তৈরি থাকুন চিত্রনাট্য তো আগেই ফাঁস হয়েছে!’

তবে ‘পঞ্চায়েত’ সিজন ৫-এর মুক্তির দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। মুক্তির পর সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

Share

Read more

Local News