Tuesday, November 17, 2026

‘ফ্যাসিস্ট’ ধমকের জবাবে জয় বললেন – ভুল বোঝাবুঝি

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

এফডিসিতে মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক হেলাল খানের ‘ফ্যাসিস্ট’ ধমকের মুখোমুখি হয়েছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার ব্যাখ্যা দিয়ে জয় বললেন, পুরো বিষয়টি ঘটেছে ভুল বোঝাবুঝি থেকে।

ঘটনার সূত্রপাত রোববার বিকেলে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নিলেও এফডিসিতে উপস্থিত থেকেও জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য সেই কর্মসূচিতে যোগ দেননি।

‘ফ্যাসিস্ট’ ধমকের জবাবে জয় বললেন - ভুল বোঝাবুঝি

মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যান হেলাল খান। সেখানে জয়সহ কয়েকজনকে বসে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’ জয় বোঝানোর চেষ্টা করলে তাঁকে থামিয়ে চুপ করতে বলেন হেলাল; উপস্থিত অন্যদেরও ফ্যাসিস্ট আখ্যা দিয়ে এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করার কথা বলেন তিনি।

ধমকের জবাবে জয় বললেন, ভুল বোঝাবুঝি

জয়ের ভাষ্য, হেলাল খান রাগ করেই তাঁকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, তিনি অভিনেতা ডি এ তায়েবের পক্ষে কথা বলেছেন এবং মানববন্ধনে যোগ দিতে তাঁর একটু দেরি হয়েছিল। জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে একটু দেরি হয়েছিল।’

জয় আরও জানান, শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যাঁরা বসে ছিলেন, তাঁরা কোনো চলচ্চিত্র সংগঠনের সদস্য নন; তাঁরা ডি এ তায়েবের ভক্ত। প্রিয় অভিনেতার জন্মদিনে কেক কাটতে এফডিসিতে এসেছিলেন তাঁরা, তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন। তায়েব নিজেও জানতেন না তাঁরা কখন কীভাবে এসেছেন কিংবা কেন মানববন্ধনে পাঠানো হয়নি তাঁদের।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একজন শিল্পীকে প্রকাশ্যে এমন ভাষায় ধমক দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। চলচ্চিত্র অঙ্গনের দুই পরিচিত মুখের প্রকাশ্য বিরোধ নিয়েও চলছে নানা আলোচনা।

উল্লেখ্য, হেলাল খান বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক। জয় চৌধুরী গত জুলাইয়ের নির্বাচনে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুজনেই ১৯টি চলচ্চিত্র সংগঠনের যৌথ প্ল্যাটফর্ম ‘উনিশ সংগঠন’-এর দায়িত্বে রয়েছেন, হেলাল খান আহ্বায়ক, জয় চৌধুরী মুখপাত্র।

Share

Read more

Local News