Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

মা হওয়ার গুঞ্জনে কটাক্ষের শিকার বুবলী

মা হওয়ার গুঞ্জনে কটাক্ষের শিকার বুবলী
চিত্রনায়িকা বুবলী, ছবি: সংগৃহীত

আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন বুবলী

মা হওয়ার গুঞ্জনে কটাক্ষের শিকার বুবলী ।  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি এই গুঞ্জনকে আরও জোরালো করেছে।  প্রথমে বিষয়টি উপেক্ষা করলেও এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন অভিনেত্রী।

মা হওয়ার গুঞ্জনে কটাক্ষের শিকার বুবলী
মা হওয়ার গুঞ্জনে কটাক্ষের শিকার বুবলী , ছবি: সংগৃহীত

শবনম বুবলী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও বুলিং দেখে অনেক সহকর্মী তাকে ব্যবস্থা নিতে বলেছেন।  তিনি বলেন, “এখন তো এআই এসেছে, যার অপব্যবহার করে বিভিন্নভাবে আজেবাজে ভিডিও তৈরি করা হচ্ছে।”

শবনম বুবলী বলেন, তিনি আগে কখনো এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেননি, কিন্তু এখন মনে হচ্ছে নেওয়া উচিত, কারণ এড়িয়ে যাওয়ায় সমস্যা আরও বড় হয়ে ওঠে। তিনি উল্লেখ করেন, “আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে এবং আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।”

মা হওয়ার গুঞ্জনে কটাক্ষের শিকার বুবলী
চিত্রনায়িকা বুবলী, ছবি: সংগৃহীত

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে তিনি একটি উদ্বেগজনক বিষয় লক্ষ্য করছেন , মেয়েরা প্রায়ই একে অপরকে নিয়ে ট্রল করছে, যা সমাজের জন্য ভালো বার্তা দিচ্ছে না। আক্ষেপের সঙ্গে তিনি বলেন, দুঃখজনকভাবে অনেক হিজাব পরা নারীও মিথ্যা তথ্য ও গুজবভিত্তিক ভিডিও তৈরি করছে। এসব কর্মকাণ্ড ইসলাম সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করছে এবং ধর্মের মর্যাদাকে ক্ষুণ্ন করছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, ইসলাম কখনোই অপবাদ, মিথ্যাচার কিংবা গীবতকে সমর্থন করে না। বরং গীবতকে ইসলামে সবচেয়ে জঘন্য ও নিন্দনীয় কাজগুলোর একটি হিসেবে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তিনি সবাইকে আত্মসংযমী ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সম্প্রতি রাজধানীর বনানীতে বিউটিওলোজি এসথেটিক ক্লিনিকের শো-রুম উদ্বোধনে গিয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রায়ই গুজবের শিকার হওয়ার প্রসঙ্গে এসব কথা বলেন শবনম বুবলী।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share