Tuesday, November 17, 2026

বোমা হামলার হুমকির পরও ইন্দোরে গাইলেন দিলজিৎ

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

নিষেধাজ্ঞা, নানা বাধা, এমনকি বোমা হামলার হুমকি — কোনো কিছুই আটকাতে পারেনি পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জকে। সব উপেক্ষা করে ইন্দোরের মঞ্চে উঠে গাইলেন তিনি, আর গানের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদ জানালেন কবিতা আবৃত্তি করে।

রোববার (১৫ নভেম্বর) ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে ইন্দোরে অনুষ্ঠান করেন দিলজিৎ। অনুষ্ঠানের আগে জেলা শিশু সুরক্ষা দফতর নির্দেশ দেয়, তাঁর চারটি জনপ্রিয় গান — ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘কেস’ ও ‘জট্ট উথে ফায়ার করদা’ — অনুষ্ঠানে পরিবেশন করা যাবে না।

বোমা হামলার হুমকির পরও ইন্দোরে গাইলেন দিলজিৎ

প্রশাসনের অভিযোগ, ওই গানগুলোর কথায় মদ্যপান, মাদক ও আগ্নেয়াস্ত্রের প্রসঙ্গ আছে। পাঁচ বছরের বেশি বয়সি শিশুরাও অনুষ্ঠানে থাকতে পারবে বলে গানগুলো তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা থেকেই নির্দেশটি দেওয়া হয়। চণ্ডীগড়ের অধ্যাপক পণ্ডিতরাও ধরণেভারের অভিযোগের ভিত্তিতে আসা নির্দেশে ২০১৯ সালের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক আদেশের কথাও উল্লেখ ছিল।

ইন্দোরে গাইলেন দিলজিৎ, আওড়ালেন প্রতিবাদের কবিতা

এত বাধা সত্ত্বেও অনুষ্ঠান বাতিল করেননি দিলজিৎ। মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি তোলেন তিনি। দর্শকদের উদ্দেশে বলেন, এটা মহাকালের ভূমি, এখানে আসতে তাঁকে কেউ আটকাতে পারবে না। আগেও ভয় দেখানো হয়েছিল, তবু তিনি এসেছেন। দর্শককে দেওয়া কথা রাখতেই ইন্দোরে এসেছেন বলে জানান তিনি।

নিষেধাজ্ঞা নিয়ে মঞ্চেই অসন্তোষ প্রকাশ করেন গায়ক। ব্যঙ্গের সুরে বলেন, এই গান গাওয়া যাবে না, আরও তো অনেক গান আছে, সেগুলোই গাইবেন। এরপর প্রয়াত উর্দু কবি রাহাত ইন্দোরির বিখ্যাত কবিতার পঙ্‌ক্তি আবৃত্তি করেন তিনি। কবিতার শেষ লাইন ‘কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়’, অর্থাৎ হিন্দুস্তান কারও বাবার সম্পত্তি নয় — বিশেষভাবে নজর কাড়ে দর্শকদের। সেই মুহূর্তের ভিডিও পরে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন দিলজিৎ।

বোমা হামলার হুমকির পরও ইন্দোরে গাইলেন দিলজিৎ

এদিকে অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছিল উদ্বেগ। ইন্দোরের মেয়রের দফতর, তিনটি ব্যাংক ও তিনটি বেসরকারি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। তল্লাশিতে সন্দেহজনক কিছু না মেলায় পুলিশ প্রাথমিকভাবে হুমকিগুলোকে ভুয়া বলেই মনে করছে।

সব বিতর্ক পেরিয়ে শেষ পর্যন্ত নির্ধারিত অনুষ্ঠান সফলভাবেই শেষ করেন দিলজিৎ। ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর পরের গন্তব্য আহমেদাবাদ — আগামী ২১ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠান করার কথা তাঁর।

Share

Read more

Local News