Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
সুনেরাহ-রেহান, ছবি: সংগৃহীত

মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিং

এক স্বপ্নের শহর নেপালের মুস্তাং জেলার জমসম।  সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচুতে অবস্থান। এই শহর বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং গন্তব্য।  এবার সেই ছবির মতো সুন্দর শহরে ‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান ।  মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি তাপমাত্রার মধ্যে শেষ হয়েছে ‘ও জান’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মের শুটিং।  যা দেশের কোনো শুটিং টিমের জন্য একেবারেই ব্যতিক্রমী ও নতুন অভিজ্ঞতা।

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান ছবি: সংগৃহীত

নেপাল থেকে শুটিং শেষে দেশে ফিরে অভিজ্ঞতার কথা জানালেন সুনেরাহ বিনতে কামাল। তিনি বলেন, ‘হিমালয়কন্যা নেপাল এমনিতেই অসাধারণ সুন্দর। তার মধ্যে জমসম শহরটি যেন আরও অদ্ভুত এক সৌন্দর্যের নাম।  প্রতিটি দৃশ্য মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা।  তবে এই সৌন্দর্যের মাঝেই ছিল কঠিন বাস্তবতা।  মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং মোটেও সহজ নয়।  তবুও এমন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।  আমার বিশ্বাস, গানটি দেখলে দর্শক শুধু গান নয়, জায়গাটির প্রেমেও পড়ে যাবেন। মনে হবে কোনো বলিউড সিনেমার বিশাল ক্যানভাসের গান দেখছি।’

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, সংগৃহীত

নেপালে শুটিংয়ের অনন্য অভিজ্ঞতা

অভিনেতা ফররুখ আহেমদ রেহান বলেন, ‘নেপালের মতো জায়গায় শুটিং করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। গানটির কথার সঙ্গে দৃশ্যায়নের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না। ‘ও জান’ দেখলে দর্শক-শ্রোতারা গান উপভোগের পাশাপাশি নেপালের সৌন্দর্যও অনুভব করতে পারবেন। গানটি শুটিংয়ের সময় ঠাণ্ডাজনিত তিক্ত অভিজ্ঞতাও ছিল। তবে দৃশ্যায়নের সৌন্দর্যের কাছে সেই তিক্ততা মিলিয়ে গিয়েছে। বছরের শুরুতেই দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারছি বলে প্রশান্তি লাগছে।’

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: সুনেরাহ-রেহান, সংগৃহীত

নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘গানচিল শুরু থেকেই গানের ভিডিওতে নতুন ধারার চেষ্টা করছে। ‘ও জান’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। গানটির কথা যেমন হৃদয়ে প্রশান্তি দেবে, তেমনি দৃশ্যায়নও চোখে আরাম দেবে।

‘ও জান’ সিনেমায় জুটি হলেন সুনেরাহ-রেহান
ছবি: অভিনেত্রী সুনেরাহ, সংগৃহীত

‘ও জান’ মূলত ‘ময়না’ টিমের দ্বিতীয় প্রজেক্ট।  তবে এবার আরও বড় আয়োজনে, আরও নান্দনিক ভিজ্যুয়ালে।  আগের মতোই গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল।  তবে সুরে এসেছে নতুনত্ব, যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন।  সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। মিউজিক্যাল ফিল্মটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান।  নির্মাণে আবারও রয়েছেন তানিম রহমান অংশু।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share