Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

বিয়ে করলেন ‘বড় ছেলে’ নির্মাতা আরিয়ান

বিয়ে করলেন ‘বড় ছেলে’ নির্মাতা আরিয়ান
‘বড় ছেলে’ নির্মাতা আরিয়ান ও তার স্ত্রী তাহসিন তামান্না , ছবি: সংগৃহীত

কাকে বিয়ে করলেন পরিচালক আরিয়ান

বিয়ে করলেন ‘বড় ছেলে’ নির্মাতা আরিয়ান ।  এর মাধ্যমে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই পরিচালক।  কাছের মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।  দীর্ঘদিনের বন্ধুত্ব ও বোঝাপড়ায় আবদ্ধ হলেন নতুন পরিচয়ের বাঁধনে।  বিনোদন অঙ্গনের সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে।  নতুন জীবনের সুখ সমৃদ্ধি কামনায় ভক্তরাও পাঠাচ্ছেন শুভেচ্ছা।  মঙ্গলবার বর কনে সাজে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সুখবরটি জানান নির্মাতা নিজেই। আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।

বিয়ে করলেন ‘বড় ছেলে’ নির্মাতা আরিয়ান
আরিয়ানের স্ত্রীর নাম তাহসিন তামান্না , ছবি: সংগৃহীত

অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসছে নবদম্পত্তি

ছবির ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’ মন্তব্যের ঘরে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘অভিনন্দন ভাইয়া’।  আরেকজন লিখেছেন, ‘প্রিয় আরিয়ান, অভিনন্দন শুভেচ্ছা। নতুন ভবনে স্বাগত। নিরন্তন শুভেচ্ছা। জীবন হোক পূর্ণতার।’

আরিয়ান ও তার স্ত্রী তাহসিন তামান্না , ছবি: সংগৃহীত

মিজানুর রহমান আরিয়ান নাট্য পরিচালনায় কর্মজীবন শুরু করেন ‘তুমি আমি সে’ নাটকের মধ্য দিয়ে। এরপর থেকে তিনি প্রায় শতাধিক নাটক নির্মাণ করেন। তার বানানো নাটকগুলোর মধ্যে অন্যতম আলোচিত নাটকের নাম ‘বড় ছেলে’। এরপর ‘বুকের বা পাশে’, ‘একটি মিষ্টি প্রেমের গল্প’, ‘গল্পগুলো আমাদের’, ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার এন্ড মিসেস’, ‘বুঝ বালিকা ওবুঝ বালক’, ‘চারুর বিয়ে’ অন্যতম। এছাড়া তার প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও পরে তার ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে‌’ বেশ সাড়া ফেলেছিল।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে বান্ধবীকে যা জানিয়েছিলেন

জাহের আলভী ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।…
আলভীর স্ত্রী ইকরা মৃত্যুর আগে

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

পাল্টাপাল্টি পোস্ট, পরকীয়ার গুঞ্জন নেপথ্যে কী অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা । ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা…
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা
0
Share