Thursday, November 12, 2026

১২৩ কোটি টাকায় নিলামে মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ জ্যাকেট

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

পপসম্রাট মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘থ্রিলার’ মিউজিক ভিডিওতে পরা লাল-কালো জ্যাকেটটি আবারও নিলামে উঠছে। এবার এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৩ কোটি টাকা।

১৯৮৩ সালে প্রকাশিত ‘থ্রিলার’ মিউজিক ভিডিওতে জ্যাকসনের পরা এই চামড়ার জ্যাকেটটি তাঁর সবচেয়ে পরিচিত পোশাকগুলোর একটি। লাল ও কালো রঙের জ্যাকেটটি নকশা করেছিলেন ডেবোরা নাডুলম্যান ল্যান্ডিস। ভিডিওটির জন্য একই ধরনের দুটি জ্যাকেট তৈরি করা হয়েছিল। এর মধ্যে নিলামে উঠতে যাওয়া জ্যাকেটটি জম্বি চরিত্রের বাইরের দৃশ্যগুলোতে পরেছিলেন জ্যাকসন।

নিলাম প্রতিষ্ঠান জুলিয়েনস অকশনস জানিয়েছে, আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর আবুধাবির রোজউড হোটেলে জ্যাকেটটি নিলামে তোলা হবে। ‘মাইকেল জ্যাকসন: দ্য ফ্যাশন লিগ্যাসি ইভনিং অকশন’ নামের এই আয়োজনে সরাসরি উপস্থিতির পাশাপাশি অনলাইনেও অংশ নেওয়া যাবে।

এর আগে ২০১১ সালে জ্যাকেটটি ১৮ লাখ ডলারে বিক্রি হয়েছিল। সে হিসাবে ১৫ বছর পর এর সম্ভাব্য নিলামমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

শুধু ‘থ্রিলার’ জ্যাকেট নয়, নিলামে উঠবে মাইকেল জ্যাকসনের আরও কয়েকটি ব্যবহৃত সামগ্রী। এর মধ্যে রয়েছে ১৯৮৩ সালের ‘মোটাউন ২৫’ অনুষ্ঠানে পরা তাঁর সাদা ঝলমলে গ্লাভস। এটির সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার। একই অনুষ্ঠানে মুনওয়াক করার সময় পরা জুতার দাম ধরা হয়েছে ৩০ হাজার ডলার। এ ছাড়া তাঁর ব্যবহৃত কালো ফেডোরা টুপির সম্ভাব্য দাম ২ হাজার ৫০০ ডলার।

নিলামের আগে গত ২৪ অক্টোবর প্রিন্স জ্যাকসনের ‘হিল লস অ্যাঞ্জেলেস ফাউন্ডেশন’ আয়োজিত ‘দিস ইজ থ্রিলার’ অনুষ্ঠানে এসব সামগ্রী প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক প্যালেস থিয়েটারে আয়োজিত এ প্রদর্শনীতে জ্যাকসনের স্মরণীয় পোশাক ও সামগ্রী দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

Share

Read more

Local News