Thursday, November 12, 2026

দশ বছরের সংসার – একাই পথ চলা ববিতার

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

দশ বছরের সংসারজীবনে ইতি টেনে স্বামীকে হারাতে হয়েছিল বরেণ্য অভিনেত্রী ববিতাকে। ইফতেখারুল আলম যখন মারা যান, তখন তাঁদের একমাত্র ছেলে অনিকের বয়স চার বছরও পূর্ণ হয়নি। ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর ব্যবসায়ী ইফতেখারুল আলমের সঙ্গে ঘর বাঁধেন ফরিদা আক্তার ববিতা। সিনেমা নিয়ে ববিতার স্বপ্নের পাশে ছিলেন তিনি শুরু থেকেই।

স্ত্রী যেন সংসারের ভাবনা থেকে দূরে থেকে শুধু অভিনয়েই মন দিতে পারেন, সেদিকে খেয়াল রাখতেন ইফতেখারুল। ববিতাকে তিনি বলতেন, বাড়ির কোনো দায়িত্ব নিয়ে তাঁর ভাবার দরকার নেই-মনটা থাকুক শুধু সিনেমায়।

১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি তাঁদের ছেলে অনিক ইসলামের জন্ম হয়। সংসার আর অভিনয়-দুটোই তখন সুন্দরভাবে চলছিল ববিতার। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। ছেলের চতুর্থ জন্মদিনের আগেই, ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ইফতেখারুল আলম।

স্বামীর আকস্মিক মৃত্যুর পরের দিনগুলোর কথা বলতে গিয়ে ববিতা বলেছিলেন, ‘হঠাৎ অনিকের বাবার মৃত্যুতে চারদিকে ঘোর অন্ধকার নেমে আসে। কী করব, কীভাবে জীবন চলবে, যেন দিশাহারা আমি। তবে মনোবল হারানোর মানুষ তো আমি নই। মনটাকে শক্ত করি। আমার সন্তান আছে, তাঁকে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। তাঁকে গড়ে তুলতে হবে।

অনিকের মুখের দিকে তাকিয়েই নিজেকে শক্ত করেন ববিতা। ছেলেকে মানুষ করার পাশাপাশি অভিনয়টাও ধরে রাখার সিদ্ধান্ত নেন তিনি। সংসার চালানো, রোজগার, শুটিং আর ছেলের দেখাশোনা-সব দায়িত্ব একসঙ্গে সামলাতে হয়েছে তাঁকে।

ইফতেখারুলের মৃত্যুর পর পরিবারের লোকজন ববিতাকে নতুন করে সংসার পাতার পরামর্শ দিয়েছিলেন। তবে নতুন সংসারে অনিকের জায়গা কেমন হবে, নতুন মানুষটি ছেলেকে আপন করে নেবেন কি না, আর অনিকই বা কতটা মানিয়ে নিতে পারবে-এসব নিয়ে অনেক চিন্তা করেন ববিতা।

অনেক ভেবে শেষ পর্যন্ত তিনি দ্বিতীয়বার বিয়ের পথে হাঁটেননি; ছেলে আর অভিনয়-এই দুটোকেই নিজের জীবনের কেন্দ্রে রেখে এগিয়ে যান। এরপর আর বিয়ে করেননি বরেণ্য এই অভিনেত্রী।

বহু চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন ববিতা। তবে সংসারের এই গল্পটি এতদিন খুব একটা সামনে আসেনি।

Share

Read more

Local News