Thursday, November 12, 2026

অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’ আসছে ৩ ডিসেম্বর

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

ছোটপর্দায় আবারও জুটি বেঁধেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। তাঁদের নতুন নাটকের নাম ‘দূরের মানুষ’। ভালোবাসা, দূরত্ব আর কিছু মানুষের জীবনে থেকেও আপন হয়ে উঠতে না পারার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। তাঁর সঙ্গে যৌথভাবে গল্প লিখেছেন রাসেল পারভেজ। অপূর্ব ও নীহা ছাড়াও নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, কিছু মানুষ জীবনে আসে, কিন্তু কখনো আপন হয়ে ওঠে না। তবু তারা মনের কাছাকাছি থেকে যায়, তৈরি হয় এক অদ্ভুত দূরত্ব। ‘দূরের মানুষ’ নাটকে ভালোবাসা ও দূরত্বের এমন একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। নাটকটি দর্শকের মনে জায়গা করে নেবে বলেও আশা তাঁর।

অপূর্ব বলেন,

নির্মাতা জাকারিয়া সৌখিনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। তাঁর কাজের একটি বিশেষ দিক হলো, দর্শকের প্রত্যাশা পূরণের পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন কিছু উপস্থাপনের চেষ্টা। ‘দূরের মানুষ’ নাটকেও সেই চেষ্টার প্রতিফলন রয়েছে বলে মনে করেন এই অভিনেতা।

অপূর্ব ও নীহার জুটি প্রসঙ্গে অভিনেতা জানান, জাকারিয়া সৌখিনের নাটকের মাধ্যমেই তাঁদের জুটি গড়ে উঠেছে। ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘মায়াপাখি’ ও ‘ভালো আছো তো’ নাটকগুলো দর্শকের কাছে বেশ সাড়া ফেলেছে। নতুন নাটকটিও দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন তিনি।

নীহাও মনে করেন, অপূর্ব ও তাঁকে নিয়ে জাকারিয়া সৌখিনের গল্পগুলো দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। গল্পের সময়োপযোগিতা ও নির্মাণের নান্দনিকতা এই তিনজনের কাজকে আলাদা পরিচিতি দিয়েছে। ‘দূরের মানুষ’ নাটকটিও দর্শকের কাছে নতুনভাবে সমাদৃত হবে বলে প্রত্যাশা তাঁর।

এর আগে অপূর্ব ও নীহা অভিনীত ‘ভালো আছো তো’ নাটকটি দর্শকের প্রশংসা পেয়েছিল। সেই সাফল্যের পর নতুন নাটক নিয়ে পর্দায় ফিরছেন এই জুটি।

Share

Read more

Local News