Home ঢালিউড মধ্যরাতে গুলশানে পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

মধ্যরাতে গুলশানে পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

মধ্যরাতে গুলশানে পরীমনির গাড়িতে হামলার অভিযোগ
মধ্যরাতে শুটিং ক্লাবের অনুষ্ঠান শেষে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

মধ্যরাতে গুলশানে পরীমনির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার রাতে শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী।

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে চলা অনুষ্ঠানটির রোববার ছিল শেষ দিন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন পরীমনি। গাড়িতে উঠতেও পারেননি বলে জানান তিনি।

রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন অভিনেত্রী। তাঁর দাবি, অনুষ্ঠানের স্টলও ভাঙচুর করা হয়েছে, উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হয়েছেন। এসবের দায় কে নেবে, প্রশ্ন তোলেন তিনি।

যেভাবে ঘটল পরীমনির গাড়িতে হামলার অভিযোগ

পরীমনির অভিযোগ, ঘটনাটি ছিল পরিকল্পিত। অনুষ্ঠানে তাঁর পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর একজন আক্রমণাত্মক ভঙ্গিতে আওয়াজ তোলেন, তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

লাইভে তিনি বলেন, গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে থাকার পরও তাঁকে বের করা যাচ্ছিল না, অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছে। কারও কোনো ক্ষোভ থাকলে সরাসরি কথা বলা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ইয়েলো জার্নালিজম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন পরীমনি। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করব।

তবে গুলশান থানার ওসি জায়েদ নূর বলেছেন, একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি। গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো ঘটনার তথ্য তাঁর জানা নেই, পরীমনি সুস্থভাবেই ফিরে গেছেন বলেও জানান তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here