Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

‘ধুম ৪’-এর চিত্রনাট্য লেখা শেষ, থাকছেন রণবীর কাপুর

বলিউডের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘ধুম ৪’-এ এবার থাকছেন রণবীর কাপুর। যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া ধুমের চতুর্থ কিস্তির জন্য রণবীর কাপুরের ওপরই ভরসা রাখছেন। এর পর থেকেই ধুম ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। তবে কবে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে এবার জানা গেল নতুন খবর।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, লেখক শ্রীধর রাঘবনের সঙ্গে হাত মিলিয়ে ‘ধুম ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করছেন প্রযোজক আদিত্য চোপড়া। ‘পাঠান’, ‘টাইগার ৩’, ‘ওয়ার’-এর মতো সিনেমার চিত্রনাট্য লিখেছেন রাঘবন। এবার ধুমের চতুর্থ কিস্তিতে রণবীরের ব্যক্তিত্বের কথা মাথায় রেখেই চিত্রনাট্য লেখা হয়েছে। ধুম ৪-এর খলনায়ক হিসেবে দেখা যাবে রণবীরকে।  

প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ‘ধুম ৪’-এর জন্য নিখুঁত পছন্দ আদিত্য চোপড়ার। তাই এবারের চরিত্রটিও তার ব্যক্তিত্ব এবং তারকাখ্যাতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। নতুন ধুম ফিল্মটি গ্লোবাল অ্যাকশন স্কেলের কথা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে এবং দৃশ্যের নতুনত্বের পাশাপাশি গল্পটি যশরাজ স্পাই ইউনিভার্সের থেকে অনেকটাই আলাদা হবে।

‘ওয়ার ২’ মুক্তির পর ‘ধুম ৪’-এর প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে। পরিচালনার দায়িত্বে থাকবেন অয়ন মুখার্জি। রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালনা করেছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে শুটিং শুরু হবে বলে জানা গেছে। ২০২৭ সালে মুক্তির জন্য সময় নির্ধারণ করা হয়েছে। এবার রণবীর ছাড়াও নতুন অভিনয়শিল্পীদের দেখা যেতে পারে সিনেমাটিতে।

এছাড়াও, গতকাল সোমবার (২ জুন) চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল ফেসবুকে রণবীর কাপুরের নতুন লুকসহ একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন যে ধুম আসছে। ২০২৬ সালে শুটিং শুরু হয়ে ২০২৭ সালে এটি মুক্তি পাবে বলেও জানান সুমিত।

যশরাজ ফিল্মসের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে। এরপর ২০০৬ সালে ‘ধুম ২’ ও ২০১৩ সালে ‘ধুম ৩’ মুক্তি পায়। প্রতিটি সিনেমাই ব্যাপক ব্যবসা সফল। ধুমে নায়কই মূলত খলনায়ক হিসেবে হাজির হন। আগের কিস্তিগুলোতে খলনায়করাই ছিলেন আলোচনার কেন্দ্রে। জন আব্রাহাম, হৃতিক রোশান ও আমির খানদের পর এবার রণবীর হচ্ছেন ‘ধুম’ সিরিজের নতুন খলনায়ক। তাই রণবীর ভক্তরা মুখিয়ে রয়েছেন রণবীরের ধুম দেখতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের
0
Share