Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সিনেমা ও সিরিজে প্রস্তুতি সম্পন্ন ওটিটি প্লাটফর্মের  

কুরবানী ঈদ উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোতে থাকছে বিশেষ প্রস্তুতি। এবারের ঈদে ওটিটি প্লাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে দুটি নতুন সিরিজ ও তিনটি সিনেমা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া চারটি সিনেমার ডিজিটাল প্রিমিয়ারও হবে ওটিটিতে। সিরিজ ও সিনেমার বৈচিত্র্যপুর্ণ এসব গল্পগুলোতে থাকছেন দেশের জনপ্রিয় সব তারকারা।

চরকিতে রোজার ঈদের ৪টি সিনেমা

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে থাকছে না এই ঈদের নতুন কোন ওয়েব ফিল্ম কিংবা সিরিজ। এবারের ঈদে চরকিতে ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে গত রোজার ঈদে মুক্তি পাওয়া আলোচিত চার সিনেমা শাকিবের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, সিয়ামের ‘জংলি’ ও মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’-এর।

হইচইয়ে “বোহেমিয়ান ঘোড়া”

‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবারের ঈদে নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। গল্পটি ট্রাক ড্রাইভার আব্বাসের। এই ড্রাইভার সাত জেলায় সাতটি বিয়ে করে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। আট নম্বর বিয়ের পর আব্বাসের জীবনে শুরু হয় নানা ঝামেলা। এতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার আট বউয়ের চরিত্রে আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। ৫ জুন হইচইয়ে মুক্তি পাবে বোহেমিয়ান ঘোড়া।

আইস্ক্রিনে দুই সিনেমা, এক সিরিজ

ঈদ উপলক্ষে আইস্ক্রিন প্লাটফর্মে মুক্তি পাবে দুটি সিনেমা ও একটি সিরিজ। এতে মুক্তি পাচ্ছে রিয়াদ মাহমুদের সিনেমা ‘পার্টি’, তৌফিক এলাহির সিনেমা ‘নীলপদ্ম’ এবং শাহরিয়ার নাজিম জয়ের সিরিজ ‘পাপ কাহিনী’।

ডার্ক কমেডি থ্রিলার ঘরানায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম “পার্টি”। খালি বাসায় পার্টি করতে গিয়ে বিপদে পড়ে কয়েক বন্ধু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, শরীফ সিরাজ প্রমুখ। ১ জুন মুক্তি পেয়েছে সিরিজটি।

তালিকায় আছে সিনেমা “নীলপদ্ম”। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে নীলা নামের যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরও আছেন রাশেদ মামুন অপু, একে আজাদ সেতু, শাহেদ আলী প্রমুখ। চলতি বছর জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সিনেমাটি এবার দেখা যাবে ঘরে বসে। ঈদের দিন মুক্তি পাবে সিনেমাটি।

অন্যদিকে আছে ওয়েব সিরিজ “পাপ কাহিনী”। স্বামী-স্ত্রীর প্রেম, বিশ্বাস ও প্রতিশোধের গল্প দেখা যাবে তিন পর্বের এই ওয়েব সিরিজটি। অভিনয়ে আছেন শাহরিয়ার নাজিম জয়, রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া জামান মিথিলা প্রমুখ। ঈদের তৃতীয় দিন থেকে দেখা যাবে সিরিজটি।

দীপ্ত প্লেতে “হাইড এন সিক”

ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতে দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। কেউ কেউ ধারণা করছে ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক। তাই রাশা আত্মহত্যা করতে চেয়েছে। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। নাদিয়া বুঝতে পারে, এর পেছনে বড় কোনো সত্য লুকিয়ে আছে। এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম “হাইড এন সিক”। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় অভিনয় করেছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি, চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। মুক্তির দিন এখনো জানা যায়নি।

বঙ্গতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ মুক্তি পেতে যাচ্ছে আড়াই বছর পর। এবার টেলিভিশন, ইউটিউবের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট। ঈদের দিন বঙ্গতে একসঙ্গে মুক্তি পাবে ধারাবাহিকটির ৮ পর্ব। এর পর থেকে প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার ৮টি করে পর্ব মুক্তি পাবে। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share