Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

গাড়ি দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে গতকাল মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, যাত্রাবাড়ী ফ্লাইওভারে পেছন থেকে একটা ভারী ট্রাক বাপ্পীর গাড়িকে সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে বাপ্পী ভক্তরা এই দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তারা এটাকে ষড়যন্ত্র মনে করছেন। মনে করছেন তাদের প্রিয় নায়ককে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।

বাপ্পী গণমাধ্যমকে বলেছেন, গত রবিবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি নারায়াওণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। আমরা উলটে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে বলেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share