Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

হানিয়া আমিরকে পানির বোতল পাঠাল ভারতীয় তরুণ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যকার অবস্থা প্রায় যুদ্ধের কাছাকাছি। তবে এই যুদ্ধাবস্থা দুই দেশের মানুষের মধ্যকার রসবোধকে দমিয়ে রাখতে পারেনি। তারই সর্বশেষ নজির এক ভারতীয় তরুণের পক্ষ থেকে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে পানির বোতল উপহার পাঠানোর ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় পানি সংকটের মুখে পড়তে যাচ্ছে পাকিস্তান এমন আশঙ্কা করছে ইসলামাবাদ। কঠোর বার্তা জানিয়ে পাকিস্তান বলেছে, ভারত যদি পানি সরবরাহ বন্ধ করে দেয়, তা হলে তা হবে ‘যুদ্ধ ঘোষণার শামিল’। তবে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রসাত্মক প্রতিক্রিয়া ও হাস্যরসের ঢেউ উঠেছে।

এই প্রেক্ষাপটে ভারতের একটি ভাইরাল ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের অভিনেত্রী ও ইউটিউবার হানিয়া আমিরের নামে বোতলজাত পানি পাঠানো হচ্ছে। হানিয়ার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা ১০ লাখের বেশি, আর ইনস্টাগ্রামে অনুসরণকারী ১ কোটি ৮০ লাখেরও বেশি।

ভিডিওটি সম্ভবত ভারতের কোনো স্থানীয় কুরিয়ার সার্ভিস সেন্টারে ধারণ করা হয়েছে। সেখানে একটি পার্সেলের গায়ে লেখা, ‘টু: হানিয়া আমির, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, পাকিস্তান। ফ্রম: ইন্ডিয়া।‘ বাক্সের ভেতরে ডজনখানেক পানির বোতল রাখা। ভিডিও ধারণকারী এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এই ছেলেটা আজ একটা পার্সেল এনেছে, আর দেখো এটা কার জন্য! হানিয়া আমিরের জন্য। আর দেখো এর ভেতরে কী আছে—পানির বোতল!’  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share