Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বিটিভি’র ‘ঈদ আনন্দমেলা’ উপস্থাপনা করবেন নাবিলা  

প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ঈদ অনুষ্ঠান আনন্দমেলা। এবারের ঈদ আনন্দমেলার উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা, সঙ্গে থাকবেন চিত্রনায়ক মামনুন ইমন।

চলতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের স্টুডিও পর্বের দৃশ্যধারণের কথা জানা গেছে। বৈচিত্র্য আনতে এবার উপস্থাপনা করবেন নাবিলা ও ইমন—এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানটির সংশ্লিষ্টরা। এর আগে, ২০১৮ সালে প্রথমবার আনন্দমেলা উপস্থাপনা করেছিলেন নাবিলা, তখন তার সঙ্গে ছিলেন সজল। প্রায় সাত বছর পর আবারও দর্শকরা নাবিলাকে উপস্থাপনায় দেখতে পাবেন।

নাবিলা বলেছেন, “বিটিভির কয়েকটি সিগনেচার অনুষ্ঠানের মধ্যে আনন্দমেলা অন্যতম। দীর্ঘদিন ধরে তারা এই অনুষ্ঠানটি ধরে রেখেছেন। বাংলাদেশের মানুষের মধ্যে এখনো এই অনুষ্ঠানের প্রতি অনেক আগ্রহ রয়েছে, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও এই অনুষ্ঠান দেখার জন্য মানুষের আগ্রহ দেখা যায়। তাই আমি খুবই আনন্দিত এবং ঈদের ভাইবটা অনুভব করছি।”

প্রসঙ্গত, তুফান সিনেমা দিয়ে নতুন করে আলোচনায় আসেন মাসুমা রহমান নাবিলা। গেল বছর মুক্তি পাওয়া এই ছবিটি তাকে বেশ আলোচনায় নিয়ে আসে, তবে এরপর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। বর্তমানে তার বনলতা সেন সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share