Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

জুলাই অভ্যুত্থানের চেতনায় ‘রিবিল্ডিং দ্য নেশন’ কনসার্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’। রাজধানীর পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে অনুষ্ঠিত হবে এই ওপেন এয়ার কনসার্ট। এতে গাইবেন নগর বাউল জেমস, চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ আরো অনেকেই।

গতকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, কয়েক লাখ মানুষ এই কনসার্ট উপভোগ করতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।’

আয়োজনের অন্যতম সদস্য রাদমান হোসেন অনুপ বলেন, ‘জুলাই আন্দোলনের সফলতা এসেছিল ৫ আগস্ট। বিজয়ের ছয় মাস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলন। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হচ্ছে দেশের অন্যতম বৃহৎ ওপেন এয়ার কনসার্ট। রিবিল্ডিং দ্য নেশন কনসার্ট আয়োজনের মূল উদ্দেশ্য আবার সবাইকে একত্র করা; যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানে পুরো দেশবাসী একত্র হয়েছিল। এই কনসার্ট শুধু সুরের নয়, এটি স্বাধীনতার চেতনার পুনর্জাগরণ। ২২ ফেব্রুয়ারির প্রতিটি গান হয়ে উঠবে পরিবর্তনের হাতিয়ার।’

কনসার্টের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share