Thursday, November 5, 2026

এক শর্তে পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬-এ ফিরতে চান জনি ডেপ

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

জ্যাক স্প্যারো চরিত্রে আবারও অভিনয়ের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। তবে নতুন সিনেমায় ফেরার বিষয়ে এখনই নিশ্চিত কিছু জানাননি তিনি। ডেপের ইচ্ছা, জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি যেন আগের চেয়ে ভালোভাবে টানা হয়।

হলিউডের জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ কিস্তিতে আবারও জ্যাক স্প্যারো চরিত্রে দেখা যেতে পারে জনি ডেপকে। সম্প্রতি ‘এবেনেজার’ সিনেমার প্রচারের সময় এ বিষয়ে কথা বলেছেন অস্কার মনোনয়ন পাওয়া এই অভিনেতা। তিনি জানিয়েছেন, সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহেইমারের সঙ্গে কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই। তবে নতুন সিনেমায় যুক্ত হওয়ার ক্ষেত্রে গল্পের দিকটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইট-কে দেওয়া সাক্ষাৎকারে ডেপ বলেন,

পাইরেটস’ ফ্র্যাঞ্চাইজির শেষটা কীভাবে আরও ভালো করা যায়, সেটিই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং যেভাবে এই ফ্র্যাঞ্চাইজির সমাপ্তি টানা হবে, তা সন্তোষজনক হয়, তাহলে আমার সত্যিকারের চাওয়া একটাই তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।

প্রযোজক জেরি ব্রুকহেইমারের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেন ডেপ। তাঁর ভাষায়, ব্রুকহেইমারের সঙ্গে তিনি যেকোনো সময় কাজ করতে প্রস্তুত। কারণ, তাঁদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা রয়েছে।

৬-এ ফিরতে চান জনি ডেপ

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলি-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রুকহেইমার জানিয়েছিলেন, নতুন ‘পাইরেটস’ সিনেমা নিয়ে ডেপের সঙ্গে তাঁর কথা হয়েছে। জ্যাক স্প্যারো চরিত্রের উপযোগী চিত্রনাট্য পেলে ডেপ ফিরতে পারেন বলেও আশাবাদ প্রকাশ করেছিলেন তিনি। তবে তখনো চিত্রনাট্যের কাজ চলছিল।

২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমাতেই অভিনয় করেছেন ডেপ। তাঁর অভিনীত প্রতিটি সিনেমাই বিশ্বব্যাপী ৬৫ কোটি ডলারের বেশি আয় করে। এর মধ্যে ২০০৬ সালের ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০১১ সালের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ এককভাবে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছিল। সব মিলিয়ে সিরিজটির আয় ৪৫০ কোটি ডলারের বেশি।

তবে ষষ্ঠ সিনেমাটি নির্মাণের পথ খুব একটা সহজ ছিল না। ২০২০ সালে ডিজনি নতুন দুটি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা তৈরির পরিকল্পনা করেছিল। এর একটি ছিল মার্গট রবির নেতৃত্বে নতুন গল্প, অন্যটি ছিল মূল সিরিজের ষষ্ঠ কিস্তি। ২০২২ সালে মার্গট রবি জানান, নারীপ্রধান গল্প নিয়ে তাঁর পরিকল্পনায় ডিজনি আগ্রহ দেখায়নি।

ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ

২০২৪ সালে ব্রুকহেইমার জানান, চিত্রনাট্যকার জেফ নাথানসন ষষ্ঠ সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। গল্পের শেষ অংশটি ভালোভাবে তৈরি হয়েছে, তবে প্রথম ও দ্বিতীয় অংশে আরও কিছু পরিবর্তন প্রয়োজন বলে জানিয়েছিলেন তিনি। একই বছর ডেপকে নতুন সিনেমায় ফেরানোর আগ্রহের কথাও জানান প্রযোজক। তাঁর মতে, ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটিকে নিজের অভিনয় ও স্বতন্ত্র ভঙ্গিতে অনন্য করে তুলেছেন ডেপ।

৬-এ ফিরতে চান জনি ডেপ

এদিকে ব্যক্তিগত ও আইনি জটিলতার কারণে দীর্ঘদিন হলিউডের বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় দেখা যায়নি এই অভিনেতাকে। ২০২০ সালে ব্রিটিশ সংবাদপত্র দ্য সান-এর বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে যাওয়ার পর ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ থেকে তাঁকে বাদ দেওয়া হয়। পরে ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলায় বেশির ভাগ অভিযোগে ডেপের পক্ষে রায় আসে। তবে একই মামলায় ডেপের বিরুদ্ধেও মানহানির অভিযোগে রায় দিয়েছিলেন জুরি বোর্ড।

এখন ‘এবেনেজার’ সিনেমার মাধ্যমে হলিউডে আবারও নিজের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন ডেপ। পাশাপাশি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা থাকা লায়ন্সগেটের থ্রিলার সিনেমা ‘ডে ড্রিংকার’-এও অভিনয় করছেন তিনি। ফলে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের আগ্রহ আরও বাড়ছে। তবে জ্যাক স্প্যারোকে আবার পর্দায় দেখতে হলে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ও উপযুক্ত চিত্রনাট্যের অপেক্ষায় থাকতে হবে।

Share

Read more

Local News