Thursday, November 5, 2026

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন রিমি টমি

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

মালয়ালম গায়িকা ও টেলিভিশন উপস্থাপিকা রিমি টমি আবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় খবরটি নিজেই জানিয়েছেন তিনি। প্রথম বিয়ের বিচ্ছেদের ছয় বছরের বেশি সময় পর নতুন করে জীবন শুরু করতে চান এই গায়িকা।

প্রথম ভিডিওতে হবু স্বামীর পরিচয় গোপন রেখেছিলেন রিমি। শুধু বলেছিলেন, তিনি অভিনেতা বা গায়ক নন, বিখ্যাত কেউ নন, এমনকি কোটিপতিও নন। অর্থ কিংবা খ্যাতি তাঁর কাছে গুরুত্বপূর্ণ নয়, জীবনসঙ্গীর কাছে তিনি চান যত্ন আর মানসিক শান্তি।

রিমি টমি ও লিবিন ম্যাথিউ
রিমি টমি ও তাঁর হবু স্বামী লিবিন ম্যাথিউ

রিমি টমির হবু স্বামী লিবিন ম্যাথিউ

পরে আরেকটি ভিডিওতে পাত্রের পরিচয় নিজেই প্রকাশ করেন গায়িকা। হবু স্বামীর নাম লিবিন ম্যাথিউ, মুম্বাইপ্রবাসী মালয়ালি যুবক। পেশায় তিনি বডিবিল্ডার ও ফিটনেস প্রশিক্ষক, রিমির নিজের ফিটনেস কোচও তিনি।

গত ১০ মার্চ ফোনে প্রথম কথা হয় দুজনের, চার দিন পর ১৪ মার্চ হয় প্রথম দেখা। প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ হয়ে যায়, তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন দুজনে। সেই প্রথম দেখার ছবি ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলেন তাঁরা।

আগামী ১৪ নভেম্বর মুম্বাইয়ের ডোম্বিভলির মার থোমা চার্চে বসবে বিয়ের আসর। জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, পরিবার আর ঘনিষ্ঠজনদের নিয়ে ছোট পরিসরেই হবে অনুষ্ঠান। নিজের ভিডিওতে বিয়ের আমন্ত্রণপত্রও দেখিয়েছেন রিমি।

রিমি টমি
বিয়ের আমন্ত্রণপত্র হাতে রিমি টমি

নতুন এই সম্পর্ককে ঈশ্বরের উপহার মনে করেন রিমি। তাঁর ভাষায়, অল্প সময়ের মধ্যেই দুজনে একে অপরকে বুঝতে পেরেছেন, আর লিবিনের সঙ্গে পরিচয়ের পর তাঁর মন অনেক শান্ত হয়েছে। ভালো একটি জীবনের আশাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

দুই দশকের বেশি সময় ধরে মালয়ালম সংগীতজগতের পরিচিত মুখ রিমি। ২০০২ সালে ‘মিসা মাধবন’ ছবির ‘চিঙ্গামাসাম’ গান দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে যাত্রা শুরু তাঁর। পরে টেলিভিশন উপস্থাপক হিসেবেও পান দারুণ জনপ্রিয়তা।

ব্যবসায়ী রয়েস কিঝাকুডানের সঙ্গে ২০০৮ সালে বিয়ে হয়েছিল রিমির, ২০২০ সালে পারস্পরিক সম্মতিতে হয় বিবাহবিচ্ছেদ। গায়িকার অনুরোধ, সাবেক স্বামীকে যেন এই আলোচনায় টানা না হয়, তিনিও নিজের জীবনে এগিয়ে গেছেন।

Share

Read more

Local News