Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

আমার কাছে বাচ্চাদের আগে আমার বউ: রাজ চক্রবর্তী

বাচ্চাদের সাথে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি | ছবি: ইনস্টাগ্রাম

‘সন্তান’ সিনেমার প্রোমোশনে নির্মাতা রাজ চক্রবর্তী শিকার করলেন তিনি বউ ভক্ত পুরুষ। এমনকি নির্মাতার কাছে বাচ্চাদের আগেও আসে তার স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি | ছবি: ইনস্টাগ্রাম

সচরাচর নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তারকা দম্পতি রাজ-শুভশ্রী। তবে এবার অকপটে নির্মাতা রাজ যা জানালেন তাতে যে কারও মনে হতে পারে এই পরিচালক একজন ‘বউ পাগল’। রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান-ইয়ালিনির কাছে ক্ষমা চেয়ে পরিচালক বললেন, বউ তার কাছে সবার আগে!

নির্মাতার ভাষ্য, ‘অনেকে খারাপ ভাবতে পারেন, খারাপ বুঝতে পারেন। তবে আমার কাছে আমার বাচ্চাদের চেয়েও আগে আসে আমার বউ। সরি ইউভান-ইয়ালিনি। ওরা বড় হয়ে বুঝবে’

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি | ছবি: ইনস্টাগ্রাম

নির্মাতার কথা প্রসঙ্গে স্ত্রী শুভশ্রী বলেন, ‘ও (রাজ চক্রবর্তি) সবসময় এটা বলে।’ অর্থাৎ শুধু ক্যামেরার সামনে নয়, বাস্তব জীবনেও বউকে সবসময় এই কথা বলে থাকেন রাজ।

উল্লেখ্য, সম্পর্কের টানাপড়েনের গল্পে নির্মিত ‘সন্তান’ সিনেমাটি। ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ভূমিকায় অহনা, বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী, মায়ের ভূমিকায় অনসূয়া মজুমদার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে টালিউডের নামজাদা সব তারকারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

ভাষা শহীদদের স্মরণে শাকিবের ফেসবুক পোস্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন…
ভাষা শহীদদের প্রতি শাকিব খানের বিনম্র শ্রদ্ধা

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর

মনিরা মিঠুর ছেলে চোখে গুরুতর আঘাত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু ভয়াবহ এক ঘটনার শিকার হয়েছেন।…
মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে মারধর
0
Share