Sunday, November 1, 2026

‘নাগজিলা’র তহবিল তছরুপ মামলায় তিনজনের আগাম জামিন নামঞ্জুর

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিলা’ ছবি ঘিরে আর্থিক অনিয়মের মামলায় বড় ধাক্কা খেলেন ছবিটির তিন প্রযোজনা কর্মকর্তা। ছবিটির বাজেট থেকে ৩ কোটি ৯২ লাখ রুপি তছরুপের অভিযোগে করা মামলায় তাঁদের আগাম জামিনের আবেদন নামঞ্জুর করেছে মুম্বইয়ের দিনদোশি দায়রা আদালত।

অভিযুক্ত তিনজন হলেন পরামর্শক ও স্বাক্ষরকারী কর্মকর্তা কুলদীপ সিং চম্পাওয়াত, নির্বাহী প্রযোজক মহীপাল করণ রাঠোর এবং লাইন প্রযোজক শিবকুমার তিওয়ারি। গত বুধবার আলাদা আলাদা আদেশে তাঁদের আবেদন খারিজ করেন অতিরিক্ত দায়রা বিচারক এম মহিউদ্দিন।

অভিনেতা কার্তিক আরিয়ান

হেফাজতে জিজ্ঞাসাবাদ চায় আদালত

আদালতের পর্যবেক্ষণ, অভিযোগের পেছনে প্রাথমিক প্রমাণ রয়েছে এবং বিস্তারিত তদন্তের জন্য অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। মামলাটি বড় অঙ্কের আর্থিক লেনদেনের বিষয় বলেও মন্তব্য করেন বিচারক।

কার্তিক আরিয়ান

অভিযোগ অনুযায়ী, তিনজন মিলে প্রযোজনা সংস্থার নিয়ম ভেঙে বিল-ভাউচার ছাড়াই ৩ কোটি ৯২ লাখ ৭৬ হাজার রুপি খরচ দেখানো হয়। একটি ভেন্ডরের বিল ৮৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৩০ হাজার রুপি করা হয় বলেও অভিযোগ রয়েছে। ভুয়া বিল পাস করানো আর ভেন্ডরদের কাছ থেকে কমিশন চাওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।

ধর্মা প্রোডাকশনসের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে মহাবীর জৈন ফিল্মস, ছবিটির বাজেট প্রায় ৮২ কোটি ৫০ লাখ রুপি। মহাবীর জৈন ফিল্মসের হিসাবরক্ষক তুকারাম মহাদেব সাওয়ান্তের অভিযোগের ভিত্তিতে ডি এন নগর থানায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মামলা হয়েছে। অভিযুক্তরা অবশ্য নিজেদের ভূমিকা সীমিত ছিল বলে দাবি করেছেন। উল্লেখ্য, এই মামলায় অভিনেতা কার্তিক আরিয়ান কিংবা ছবির প্রযোজকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share

Read more

Local News