Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ফের মঞ্চে ফিরেছেন নোবেল

শিল্পী মাইনুল আহসান নোবেল | ছবি: ফেসবুক

ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের উত্থান-পতনের পর ফের মঞ্চে ফিরেছেন ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ খ্যাত বাংলাদেশের শিল্পী মাইনুল আহসান নোবেল।

৩০ অক্টোবর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশকিছু স্থিরচিত্র শেয়ার করেন নোবেল। যেখানে তাকে দেখা যায় মঞ্চে পার্ফরম করতে। আর এই ছবিগুলো পোস্ট করে নোবেল জানিয়ে দেন, এই মঞ্চই তার ঠিকানা। আর নতুন নোবেলকে সাদরেই গ্রহণ করেছেন তার ভক্তরা। গায়কের পোস্টে একের পর এক মন্তব্য করে ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা।

সম্প্রতি নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল অভিযোগ করেন, নোবেল এখনো মাদকাসক্ত। রিহ্যাব থেকে ফিরেও শোধরাননি। এমনকী ৪/৫ জন বান্ধবীও রয়েছে তার মাদকের আড্ডায়। নোবেল অবশ্য সালসাবিলের মন্তব্যের বিপরীতে কিছু বলতে চাননি। কিছুদিন আগে নিজের ভুল স্বীকার করে গায়ক জানিয়েছেন, অতি অল্পতেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়ে সেটা ধরে রাখতে পারেননি তিনি। তবে আবারও গানে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন এই গায়ক।

বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এরমধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share