Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘লাইভ কাণ্ড’ করে বিপাকে সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান । ছবি: গুগল

২১ অক্টোবর দিবাগত রাতে হঠাৎ করেই ফেসবুক লাইভে আসেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সেসময় কান্না-ভেজা কণ্ঠে একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা জানান তিনি। লাইভ ভিডিওটি দেখে অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীরা তখন হয়ে ওঠেন চিন্তিত। তবে পরবর্তীতে সেই লাইভের পেছনের গল্প সামনে আসলে নেটিজেনদের সমালোচনার তোপের মুখে পড়েছেন তিনি!

বর্তমানে নাটক-সিনেমার প্রমোশনের জন্য ভিন্নধারার কৌশল অবলম্বন করতে দেখা যায় তারকাদের। কেউ কেউ পজিটিভ প্রমোশনে বিশ্বাস করলেও, কেউ কেউ আবার বেঁছে নেন নেগেটিভ প্রমোশনের পন্থা। আর নেগেটিভ প্রমোশনের কারণে কখনো কখনো ছড়িয়ে পড়ে আতঙ্ক। সাদিয়ার লাইভ কাণ্ডও এমনই এক প্রমোশনের অংশ।

জানা গেছে, দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। যে ফিল্মটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। আর সেই ওয়েব সিনেমার প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়া ‘ফেসবুক লাইভ’ করেছেন গেলো রাতে।

লাইভে এসে এমন ‘নাটক’ করে নিজের কাজের প্রমোশন করতে সক্ষম হলেও নেটিজেনদের মন ভেঙেছেন অভিনেত্রী। সাদিয়ার ভক্ত-অনুরাগীরা দাবি করছেন, তাদের ‘আবেগ নিয়ে খেলা’ করেছেন অভিনেত্রী।

লাইভে সাদিয়া আয়মান । ছবি: ভিডিও থেকে স্ক্রিন শট নেওয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিয়ার সমালোচনা করে একজন অনুরাগী লিখেছেন, ‘আপনার কি কমনসেন্সের অভাব? আপনি যদি কাজের প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন এটা। না বলে হুট করে কেটে দিলেন। মাঝ রাতে জাতির ইমোশন নিয়ে খেলার কি দরকার ছিল।’

অন্য একজন অনুরাগী আবার লিখেছেন, ‘মানুষ কাকে বিশ্বাস করবে? সাদিয়া আয়মানের মতো বড় অভিনেত্রী এতো বড় প্রতারণা ধোঁকা দিলো। আর আপনারা এতো রাতে তার লাইভ দেখে আবার আতঙ্কে তার জন্য চিন্তিত হচ্ছিলেন? হায়রে মাইয়া মানুষ এই আপনাদের অভিনেত্রী একেই বলে সত্যি কারের অভিনেত্রী ফালতু যত্তসব।’ অনেকে আবার অভিনেত্রীকে ‘পিও সাদিয়া আয়মান’ বলে ব্যঙ্গ করে ডেকে বলছেন, প্রমোশনের জন্য তিনি এমনটা না করলেও পারতেন!

এমন সমালোচনার মাঝে এখন সাদিয়া তার ফেসবুক আইডি ডিএক্টিভেট করে রেখেছেন বলে ধারণা করা হচ্ছে। কেননা, ফেসবুকে তার আইডি সার্চ করলে পাওয়া যাচ্ছে না। এদিকে, ফেসবুক থেকে হারিয়ে যাওয়ার আগেই লাইভ ভিডিওটিও তার প্রোফাইলে আর দেখা যাচ্ছিলো না।

যদিও সাদিয়ার সেই লাইভ ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেটি বর্তমানে ভেসে বেড়াচ্ছে নেটিজেনদের নিউজ ফিডে ফিডে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share