Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গে পূজার প্যান্ডেলে পরীমণি!

চিত্রনায়িকা পরীমণি ও মণ্ডপে ‘ফেলুবক্সী’ পোস্টার | ছবি: ফেসবুক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ভিন্নরূপে দেখা মিললো ঢাকাই চিত্রনায়িকা পরীমণির।

ভিসা জটিলতায় বাস্তবে কলকাতার জমজমাট উৎসবের ভাগীদার হোতে না পারলেও, সিনেমার পোস্টারে পূজা মণ্ডপে উপস্থিত হয়েছেন তিনি। মূলত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় পরীমণির প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার।

বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’ কলকাতার বিভিন্ন মণ্ডপে নিজের সিনেমার পোস্টার দেখে খুব খুশি হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথাও।

উল্লেখ্য, দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমায় ‘লাবণ্য’ চরিত্রে থাকা পরীমণির সহশিল্পী হিসেবে টলিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার ছাড়া আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share