Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬

শিল্পীসংঘের অন্তর্বর্তী কমিটির চার সদস্যের নাম ঘোষণা

অভিনেতা তারিক, জিতু, জলি,সেতু ও সুমি (কোলাজ করা ) | ছবি: ফেসবুক

গেল ১৮ সেপ্টেম্বর অভিনেতা তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’ গঠন করেন শিল্পীরা। এবার জানা গেল ওই কমিটির আরও চার সদস্যের নাম।

আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্কার কমিটির চার সদস্যের নাম জানিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

অন্তর্বর্তী সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১৮ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন ও আমাকে সেই কমিটির প্রধান করে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরও চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। আমাদের এই কমিটিতে নিম্নে উল্লেখিত ব্যক্তিগণ কাজ করতে সদয় সম্মতি প্রদান করেছেন।’

নতুন সদস্যদের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কমিটির নতুন চার সদস্য হলেন ওয়াহিদা মল্লিক জলি, জিতু আহসান, সাহানা রহমান সুমি ও এ কে আজাদ সেতু। তাদের উদ্দেশে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আপনাদের সুচিন্তিত যুগোপযোগী পরামর্শ আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। অভিনয়শিল্পী সংঘের সংস্কার ও আগামী দিনের রূপরেখা বিষয়ে আপনাদের যে কোনো পরামর্শ লিখিতভাবে পাঠানোর অনুরোধ করছি।’

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র সংস্কার চেয়ে এক হয়েছিলেন সংগঠনটির সাধারণ সদস্যরা। অভিনয়শিল্পীদের দাবির মুখে চলমান কমিটি ভেঙে সংস্কারের মাধ্যমে নির্বাচনের আয়োজন ও নতুন কমিটির হাতে সংগঠনকে তুলে দিতে জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানকে অন্তর্বর্তী কমিটির প্রধান করা হয়। ১৯ সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করছেন তারিক আনাম খান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা পলাশ

সন্তানের জন্য দোয়া চাইলেন অভিনেতা জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন।…
দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা পলাশ

‘এপস্টিন ফাইল’ নিয়ে যা জানালেন জয়া আহসান

এপস্টিন ফাইলের লাখ লাখ নথি নিয়ে আলোচনা অভিনেত্রী জয়া আহসান সব সময়ই ভিন্ন ধরনের চরিত্র বেছে নিয়ে নিজেকে…
‘এপস্টিন ফাইল’ নিয়ে যা জানালেন জয়া আহসান

মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

শূন্য থেকে সংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই…
মাইকেল জ্যাকসনের বায়োপিক-ট্রেলারেই ঝড়

ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগলের প্রতিদ্বন্দ্বিতার গল্প

সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী যুগল প্রতিদ্বন্দ্বিতারও এক ধরনের শিল্প আছে। সেই প্রতিদ্বন্দ্বিতা শিল্পের নিয়ম ও…
ইতিহাসের সাতটি শ্রেষ্ঠ চিত্রশিল্পী
0
Share