Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

এবার ফিফার পেজে বাংলাদেশের রাফার গান

শিল্পী রায়েফ আল হাসান রাফা | ছবি: ফেসবুক

‘চিরকুট’ ব্যান্ডের যাদুর শহরের পর এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় শিল্পী রায়েফ আল হাসান রাফার গাওয়া ‘আমি আকাশ পাঠাব’। 

ফিফা ওয়ার্ল্ড কাপের অফিশিয়াল ফেসবুক পেজে ব্রাজিল ফুটবল তারকা রোনালদোর জাদুকরি খেলার একটি ভিডিওর সঙ্গে যুক্ত করা হয়েছে ‘আমি আকাশ পাঠাব’ গানটি। ক্যাপশনে বাংলায় লেখা হয়েছে, ‘রোনালদো: বিস্ময়কর ও শ্রেষ্ঠ’।  

ফিফার রিলটি নিজের ফেসবুকে শেয়ার করে শিল্পী রাফা লিখেছেন, ‘ধন্যবাদ ফিফা। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। নতুন করে জেগে ওঠার জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা। রোনালদো, তুমি সুন্দর।’

যদিও রিলসটি ‘পাবলিক’ নয়, ‘কাস্টম’ হিসেবে পোস্ট করেছে ফেসবুক পেজটি। এর মানে বাংলাদেশসহ নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে এটি দেখা যাবে। এর আগে চিরকুটের ‘জাদুর শহর’ গানটিও পোস্ট করেছিল ফিফা ওয়ার্ল্ডকাপ। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share