Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

প্রকাশ্যে নচিকেতা-জয়ের নতুন অ্যালবাম

সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার | ছবি: ফেসবুক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সুর ও সংগীতায়োজনে আজব রেকর্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তাদের যৌথ অ্যালবাম ‘তথাগত’।

নতুন অ্যালবাম প্রসঙ্গে জয় শাহরিয়ার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘নচিদা আমার স্বপ্নের শিল্পীদের একজন। ওনার সঙ্গে দ্বৈত অ্যালবাম আমার স্বপ্নপূরণ। আট বছর পর আবার দ্বৈত অ্যালবাম করলাম। আশা করি আমাদের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

তথাগত অ্যালবামটি সাজানো হয়েছে ৭টি গান দিয়ে। তিনটা করে গান গেয়েছেন নচিকেতা ও জয়। এ ছাড়া ‘আরেকটিবার বাঁচো’ শিরোনামের গানটিতেও কণ্ঠ দিয়েছেন দুজনেই। গানগুলো লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, এশরার লতিফ, তানবীর সাজিব, সালমা সুলতানা ও মারুফ হাসান। সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার, মহান ফাহিম, আমিন জামায়েল তিলক। শব্দ সংমিশ্রণে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী ও নাবিদ সালেহীন নিলয়।

উল্লেখ্য, আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি তথাগত অ্যালবামটি শোনা যাচ্ছে স্পটিফাই, আমাজন, আইটিউনস, স্বাধীন মিউজিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share