Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অভিনয়ে আসছেন বিরাট কোহলি?

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি | ছবি: ইনস্টাগ্রাম

বলিউডে পাওয়ার কাপল হিসেবে বেশ পরিচিত আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। চলতি বছরেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট। এরই মধ্যে নতুন জল্পনা-কল্পনার শুরু। বিরাট কি ক্রিকেট থেকে অবসরের পর পা রাখবেন চলচ্চিত্র দুনিয়ায়! এই বিষয়ে সম্প্রতি এক পডকাস্টে কথা বলেন ‘কাস্টিং ডিরেক্টর’ মুকেশ ছাবরা।

ক্রিকেট তারকা হিসেবে অসংখ্য মানুষের মন জয় করেছেন বিরাট কোহলি। খেলার মাঠের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। আবার কখনও নেটপাড়ায় ভাইরাল হয়েছে তার নাচের ভিডিও। তবে সরাসরি অভিনয়ে কখনও দেখা যায়নি তাকে। তাহলে ক্রিকেট থেকে অবসরের পর কি এবার কী বিরাটের অভিনয়ে পা রাখা উচিত? উত্তরে মুকেশ বলেন, ‘বিরাট এমনিতেই খুব ভালো অভিনেতা। তিনি দিল্লির ছেলে, পাঞ্জাবি। তিনি জীবনকে সেই ভাবেই দেখেছেন। সাফল্য খুব সুন্দরভাবে সামলেছেন। প্রতিযোগিতা, বাহ্যিক চেহারা, শারীরিক গঠন, মানসিকতা— প্রতি ক্ষেত্রে তিনি নিজেকে ভালো ভাবে তুলে ধরেছেন।’

মুকেশ আরও বলেন, ‘বিরাট খুবই রসিক প্রকৃতির মানুষ। ভালো নাচতে পারেন, মানুষকে নকল করতে পারেন, হাসাতে পারেন ভালো। দেশকে গর্বিত করার জন্যও তিনি অনেক কিছু করেছেন। তবে তিনি যেখানেই আছেন, সেখানেই থাকা উচিত। চলচ্চিত্র জগতে তার না আসাই ভালো।’

প্রসঙ্গত, ২০১৮ সালে অভিনেত্রী আনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বিরাট। একটি বিজ্ঞাপনের কাজ করতে গিয়েই দু’জনের আলাপ হয়েছিল। সেখান থেকেই প্রেম ও বিয়ে। এরপর থেকেই মূলত এই জুটিকে নিয়ে জল্পনা-কল্পনার শুরু হয়। বাস্তব জীবনের মত অনেকেই তাদের একসঙ্গে সিনেমায়ও দেখতে চান।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share