Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

চাটুকারিতা করলে বন্ধ হবে গণমাধ্যম

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন | ছবি: গুগল

কোনও গণমাধ্যম যদি চাটুকারিতা করে, তাহলে বন্ধ করে দেওয়া হবে বলে সেই গণমাধ্যম। এমনই মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন।

১১ আগস্ট দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানেই তিনি এমন কথা জানান।

সাখাওয়াত হোসেন বলেন, ‘বিগত সরকারের সহিংসতা নিয়ে গণমাধ্যমগুলো অনেক মিথ্যাচার করতো। তারা সরকারের চাটুকারিতা করেছে। মিডিয়া সঠিক তথ্য তুলে ধরলে আজ এত পুলিশ মারা যেত না। একটা দেশ ডোবে যখন, মিডিয়া তখন মিথ্যা প্রচার করে।’

তিনি আরও বলেন, ‘আগে যা হয়েছে, নতুন করে কাউকে চাটুকারিতা করতে দেওয়া হবে না। মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে। এরপরও যারা চাটুকারিতা করবে, যেসব মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।’

এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিদায়ী সরকার ক্ষমতায় থাকতে মানুষ মেরেছে। পুলিশকে লাঠিয়ান বাহিনী হিসাবে ব্যবহার করে জনগণের ওপর অত্যাচার করেছে। প্রত্যেকটা হুকুমদাতাকে খুঁজে বের করা হবে। তাদের বিচারের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share