Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ক্ষমা চাইলেন বিটিএসের সুগা

মিন ইউংগি | ছবি: ইনস্টাগ্রাম

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চলাকালীন ৬ আগস্ট মধ্যরাতে ম’দ্য’পান করে গাড়ি চালিয়ে নিয়ম ভঙ্গের জন্য ক্ষমা চেয়েছেন বিতিএস তারকা মিন ইউংগি অরফে সুগা।

দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান তরুণকে পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে দেড় বছরের জন্য দায়িত্ব পালন করতে হয় সামরিক বাহিনীতে। সুগা নিজের প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে ৬ আগস্ট, বেআইনি জেনেও মধ্যরাতে মদ্যপান করে বাইক চালাচ্ছিলেন তিনি। রাজধানী সিওলে নিজ বাড়ির কিছুটা দূরে বাইক দুর্ঘটনার কবলে পড়লে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল ও জরিমানা করে কোরিয়ান পুলিশ।

এই এক ঘটনায় নিজের এতদিনের সামরিক প্রশিক্ষণ ও সমাজসেবার অভিজ্ঞতা ধূলিসাৎ করেন সুগা। তাই এই বিষয়ে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে সকলের কাছে ক্ষমা চান সুগা। সেখানে কোরিয়ান এই র‍্যাপার লিখেছেন, ‘গত রাতে ডিনারে ম’দ্য’পান করে আমি বাইক চালিয়ে বাড়ি ফিরছিলাম। এ অবস্থায় গাড়ি চালানো বেআইনি। তবে আমার বাড়ি থেকে জায়গাটি কাছাকাছি দূরত্ব হওয়ায় বিষয়টি আমার মাথায় ছিল না। বাড়ির ঠিক সামনে এসে আমি বাইক দুর্ঘটনায় পড়ি। পুলিশ এসে আমাকে জরিমানা করে। লাইসেন্স বাতিল করে। যদিও কারও কোনো ক্ষতি হয়নি, তবু নিজের এ কর্মকাণ্ড নিয়ে আমি লজ্জিত। যারা আমার এই অসতর্কতা ও ভুলের জন্য কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

সুগার এ কর্মকাণ্ডে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে বিটিএস ব্যান্ডের এজেন্সি বিগহিট মিউজিক। তারা জানিয়েছে, বাড়ির সামনে বাইক পার্ক করার সময় এ দুর্ঘটনা ঘটে। একজন গুরুত্বপূর্ণ সংগীততারকা ও সমাজকর্মী হয়েও সুগার এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড তাদের লজ্জিত করেছে। সুগার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে বিগহিট মিউজিক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share