Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রেকর্ড গড়লো শাকিব-মিমির ‘লাগে উরাধুরা’

‘লাগে উরাধুরা’ গানের সেটে মিমি, প্রীতম, শাকিব ও রায়হান রাফি | ছবি: ফেসবুক

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার আলোচিত ‘লাগে উরাধুরা’ গানটি দিয়ে নতুন রেকর্ড গড়লো সিনেমাটি। প্রথমবারের মত কোনও বাংলা সিনেমার গান ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় উঠেছে।

২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ‘লাগে উরাধুরা’। সুখরবরটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে নির্মাতা রায়হান রাফি লিখেছেন, ‘এবারই প্রথম কোনো বাংলা সিনেমার গান ইউটিউবের গ্লোবাল তালিকায় চতুর্থ অবস্থানে উঠেছে।’

নির্মাতা রায়হান রাফির সোশ্যাল মিডিয়া পোস্ট | ছবি: ফেসবুক

‘লাগে উরাধুরা’ গানটির কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ‘ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ অংশ থেকে নেওয়া। ওই অংশের লেখক শরীফুদ্দিন। গানের বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর ও সংগীত প্রীতম হাসানের। গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা।

গানটিকে একটি আইটেম গানের ফোক ফিউশন বলে আখ্যায়িত করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান।

আলফা আই স্টুডিওজের প্রযোজনায় ‘তুফান’ নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান এসভিএফ, ডিজিটাল পার্টনার চরকি। সিনেমার শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরীসহ আরও অনেক!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share